মুন টাইমস নিউজ

সারাদেশ

লংগদুতে ব্র্যাকের দক্ষতা ও ব্যবসা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

রাঙামাটির লংগদুতে ব্র্যাকের উদ্যোগে দক্ষতা উন্নয়ন ও ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা হর্টিকালচার সেন্টারের হলরুমে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা পরিচালনার আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের উপজেলা কর্মসূচি সংগঠক অনুপম চাকমা। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচির জেলা ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম। প্রশিক্ষণে ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

দিনব্যাপী এই সেশনে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন এবং কর্মসূচি শেষে সন্তোষ প্রকাশ করেন।

প্রশিক্ষণ কর্মশালা

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

লংগদুতে ব্র্যাকের দক্ষতা ও ব্যবসা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

রাঙামাটির লংগদুতে ব্র্যাকের উদ্যোগে দক্ষতা উন্নয়ন ও ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা হর্টিকালচার সেন্টারের হলরুমে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা পরিচালনার আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের উপজেলা কর্মসূচি সংগঠক অনুপম চাকমা। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচির জেলা ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম। প্রশিক্ষণে ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

দিনব্যাপী এই সেশনে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন এবং কর্মসূচি শেষে সন্তোষ প্রকাশ করেন।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ