মুন টাইমস নিউজ

সারাদেশ

যুবকের হাত-পা বেঁধে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
যুবকের হাত-পা বেঁধে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশে হাত-পা বেঁধে এক যুবককে নির্যাতনের পর তার দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গুরুতর আহত ওই যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১ নভেম্বর) রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে কৃষ্ণনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে মৃত ভেবে বিলের পাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন বিলের পাশের একটি ধানক্ষেতে দেলোয়ারকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া জানান, সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে এর আগেই পরিবারের সদস্যরা দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দেলোয়ার এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, আমরা বিষয়টি এখনও জানতে পারিনি। জানতে পারলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


যুবকের হাত-পা বেঁধে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশে হাত-পা বেঁধে এক যুবককে নির্যাতনের পর তার দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গুরুতর আহত ওই যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১ নভেম্বর) রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে কৃষ্ণনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে মৃত ভেবে বিলের পাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন বিলের পাশের একটি ধানক্ষেতে দেলোয়ারকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া জানান, সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে এর আগেই পরিবারের সদস্যরা দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দেলোয়ার এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, আমরা বিষয়টি এখনও জানতে পারিনি। জানতে পারলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ