হৃদ্রোগে আক্রান্ত আমিরুন্নেছাকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর থেকে ঢাকায় নেওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটে প্রায় চার ঘণ্টা আটকে থাকে অ্যাম্বুলেন্স। শেষ পর্যন্ত শুক্রবার রাত তিনটার দিকে অ্যাম্বুলেন্সের ভেতরেই তাঁর মৃত্যু হয়।
আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর রাত আটটার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তাঁরা। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছায়।
এ সময় মহাসড়কে তীব্র যানজট থাকায় অ্যাম্বুলেন্সটি আর সামনে এগোতে পারেনি। প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত তিনটার দিকে অ্যাম্বুলেন্সের মধ্যেই আমিরুন্নেছার মৃত্যু হয়।
তারেক আল হাসান বলেন, উন্নত চিকিৎসার আশায় দ্রুত আমিরুন্নেছাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। কিন্তু মহাসড়কের যানজটের কারণে সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। দীর্ঘ সময় অ্যাম্বুলেন্সে আটকে থাকার পর তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের মধ্যে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলে তৈরি হওয়া সংকটকে আবারও সামনে এনেছে।
© দেশ টিভি
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন