মুন টাইমস নিউজ

সারাদেশ

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | ফটো কার্ড
মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবকের নাম তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল-ওমর (১৯)।

নিহত শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। অন্যদিকে, আব্দুল্লাহ আল-ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।

প্রত্যক্ষসূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টায় বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় একটি দ্রুত গতির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন শুভ।

আর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান ওমর।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, তারা দুজন বন্ধু। পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারে একটি ল্যাবে চাকরি করতেন তারা। বন্ধু ওমরকে নিয়ে শুভ নতুন মোটরসাইকেল কিনতে যান বারৈয়ারহাট। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামের একজন নিহতের খবর পেয়েছি।

অন্যজনের সঠিক খবর পাওয়া যায়নি। উভয় এলাকায় পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে ঘটনার বিস্তারিত বলা যাবে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবকের নাম তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল-ওমর (১৯)।

নিহত শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। অন্যদিকে, আব্দুল্লাহ আল-ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।

প্রত্যক্ষসূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টায় বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় একটি দ্রুত গতির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন শুভ।

আর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান ওমর।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, তারা দুজন বন্ধু। পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারে একটি ল্যাবে চাকরি করতেন তারা। বন্ধু ওমরকে নিয়ে শুভ নতুন মোটরসাইকেল কিনতে যান বারৈয়ারহাট। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামের একজন নিহতের খবর পেয়েছি।

অন্যজনের সঠিক খবর পাওয়া যায়নি। উভয় এলাকায় পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে ঘটনার বিস্তারিত বলা যাবে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ