মুন টাইমস নিউজ

সারাদেশ

বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে বিপাকে সেই সুমন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ | ফটো কার্ড
বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে বিপাকে সেই সুমন

দেশের টানা লোডশেডিংয়ের মুখে সাধারণ মানুষকে সচেতন করতে ‘বিদ্যুৎ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে আপডেট দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের রোষানলে পড়েছেন মাদারীপুরের সুমন হোসেন নামের এক তরুণ। তিনি লাইনম্যান গ্রেড-২ পদে জেলার মিঠা পুকুর স্টেশনে কর্মরত।

সুমন নিজের একটি পেজ থেকে গত কয়েক দিন ধরে সাধারণ মানুষকে সচেতন করতে, দেশের বিদ্যুৎ পরিস্থিতির সঠিক চিত্র বোঝাতে নানা ধরনের ভিডিও পোস্ট করছিলেন। যে কাজ করার কথা ছিল বিদ্যুৎ বিভাগের, সেই কাজ নিজে করতে গিয়ে পড়েছেন উল্টো বিপদে।

ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেছেন, তার বেঁচে ফেরার পথ বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে কয়েকটি গণমাধ্যমকেও দায়ী করেছেন তিনি।

সুমন তার পোস্টে জানান, নিজের করা একটি ভিডিও থেকে এমন পরিস্থিতি তৈরি হবে, তা তিনি কল্পনাও করেননি। এ ঘটনায় নিজের, পরিবারের, কর্মস্থল এবং দেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। 

নিজের ভুলের কথাও স্বীকার করেছেন তিনি। সুমনের ভাষ্য, অফিসের কথা চিন্তা করেই ভিডিওগুলো করেছিলেন। কিন্তু বিষয়টি এত বড় বিপদ ডেকে আনবে, তা তিনি বুঝতে পারেননি। 

পোস্টের শেষাংশে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সুমন হোসেন।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে বিপাকে সেই সুমন

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

দেশের টানা লোডশেডিংয়ের মুখে সাধারণ মানুষকে সচেতন করতে ‘বিদ্যুৎ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে আপডেট দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের রোষানলে পড়েছেন মাদারীপুরের সুমন হোসেন নামের এক তরুণ। তিনি লাইনম্যান গ্রেড-২ পদে জেলার মিঠা পুকুর স্টেশনে কর্মরত।

সুমন নিজের একটি পেজ থেকে গত কয়েক দিন ধরে সাধারণ মানুষকে সচেতন করতে, দেশের বিদ্যুৎ পরিস্থিতির সঠিক চিত্র বোঝাতে নানা ধরনের ভিডিও পোস্ট করছিলেন। যে কাজ করার কথা ছিল বিদ্যুৎ বিভাগের, সেই কাজ নিজে করতে গিয়ে পড়েছেন উল্টো বিপদে।

ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেছেন, তার বেঁচে ফেরার পথ বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে কয়েকটি গণমাধ্যমকেও দায়ী করেছেন তিনি।

সুমন তার পোস্টে জানান, নিজের করা একটি ভিডিও থেকে এমন পরিস্থিতি তৈরি হবে, তা তিনি কল্পনাও করেননি। এ ঘটনায় নিজের, পরিবারের, কর্মস্থল এবং দেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। 

নিজের ভুলের কথাও স্বীকার করেছেন তিনি। সুমনের ভাষ্য, অফিসের কথা চিন্তা করেই ভিডিওগুলো করেছিলেন। কিন্তু বিষয়টি এত বড় বিপদ ডেকে আনবে, তা তিনি বুঝতে পারেননি। 

পোস্টের শেষাংশে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সুমন হোসেন।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ