বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান নির্ধারণী সংস্থা একিউআই’র সূচক অনুযায়ী, ৩৬২ একিউআই স্কোর নিয়ে ‘বিপজ্জনক’বাতাসে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে শহরটি। এ সময় ১৫৯ একিউআই স্কোর নিয়ে ঢাকার অবস্থান বিশ্বে ষষ্ঠ, যা মানুষের স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’।
শীর্ষ ১০ দূষিত শহরের তালিকা
১. লাহোর, পাকিস্তান: একিউআই ৩৬২ (বিপজ্জনক) ২. দিল্লি, ভারত: একিউআই ২৪৩ (খুবই অস্বাস্থ্যকর) ৩. কলকাতা, ভারত: একিউআই ১৯০ (অস্বাস্থ্যকর) ৪. বেইজিং, চীন: একিউআই ১৬৫ (অস্বাস্থ্যকর) ৫. দুবাই, সংযুক্ত আরব আমিরাত: একিউআই ১৬৩ (অস্বাস্থ্যকর) ৬. ঢাকা, বাংলাদেশ: একিউআই ১৫৯ (অস্বাস্থ্যকর) ৭. করাচি, পাকিস্তান: একিউআই ১৫৭ (অস্বাস্থ্যকর) ৮. হ্যানয়, ভিয়েতনাম: একিউআই ১৫৬ (অস্বাস্থ্যকর) ৯. ইয়াঙ্গুন, মিয়ানমার: একিউআই ১৫২ (অস্বাস্থ্যকর) ১০. জাকার্তা, ইন্দোনেশিয়া: একিউআই ১৩৫ (সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর)।
একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ বা তার বেশি হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।
বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন