মুন টাইমস নিউজ

সারাদেশ

কার্ড ছাড়া তেল বিক্রি, ঘোড়াঘাটে ‘কঠোর প্রশাসন’—২০ হাজার টাকা জরিমানা

ঘোড়াঘাট ফিলিং স্টেশন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়াই জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সাধনা ফিলিং স্টেশনে পরিচালিত অভিযানে এই দণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রির নিয়ম চালু রয়েছে। কিন্তু ওই স্টেশনে এই নিয়ম অমান্য করে কার্ড ছাড়াই বিপুল পরিমাণ তেল বিক্রির অভিযোগ ওঠে। এমন তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ রুবানা তানজিন। এ সময় ঘোড়াঘাট থানার এসআই মো. নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তদন্তে জানা যায়, স্টেশনটির ম্যানেজার ফুয়েল কার্ড ছাড়াই আনুমানিক ১৫০০ থেকে ২০০০ লিটার তেল বিক্রি করেছেন, যার ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন বলেন, “ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। কিন্তু নিয়ম না মেনে তেল বিক্রির কারণে সেখানে অস্থিরতা তৈরি হয়। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও চলবে।”

জ্বালানি ফুয়েল কার্ড ঘোড়াঘাট জরিমানা

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কার্ড ছাড়া তেল বিক্রি, ঘোড়াঘাটে ‘কঠোর প্রশাসন’—২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়াই জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সাধনা ফিলিং স্টেশনে পরিচালিত অভিযানে এই দণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রির নিয়ম চালু রয়েছে। কিন্তু ওই স্টেশনে এই নিয়ম অমান্য করে কার্ড ছাড়াই বিপুল পরিমাণ তেল বিক্রির অভিযোগ ওঠে। এমন তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ রুবানা তানজিন। এ সময় ঘোড়াঘাট থানার এসআই মো. নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তদন্তে জানা যায়, স্টেশনটির ম্যানেজার ফুয়েল কার্ড ছাড়াই আনুমানিক ১৫০০ থেকে ২০০০ লিটার তেল বিক্রি করেছেন, যার ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন বলেন, “ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। কিন্তু নিয়ম না মেনে তেল বিক্রির কারণে সেখানে অস্থিরতা তৈরি হয়। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও চলবে।”

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ