মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

সাভারঃ আশুলিয়ায় ৫ বছরের শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের প্রধান আসামি মোঃ সাইফুল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। 

আটককৃত সে, নোয়াখালী জেলার সেনবাগ থানার ছাতাই পাইয়া এলাকার মৃত ছেরাজল হকের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৭)।

এ ঘটনায় (২০ আগস্ট) শিশুটির বাবা মো.শহিদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় ১১৫ নম্বর মামলাটি দায়ের করেন। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ভাদাইল পশ্চিমপাড়ায় মো. হারুন অর রশিদের তিনতলা ভবনের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু আব্দুর রহমান তাসিনের মরদেহ উদ্ধার করে। পরে আশুলিয়া থানার একটি দল দ্রুত তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন সাইফুল ইসলামের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সাইফুল ইসলামের দেখানো ও শনাক্ত মতে একটি লাল রঙের শপিং ব্যাগ, দুই টুকরা ইলাস্টিক এবং ঘরের মেঝে ও খাটের নিচে ছড়িয়ে থাকা চাল উদ্ধার করা হয়। এসব আলামতের সঙ্গে শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনাস্থলে পাওয়া আলামতের সামঞ্জস্য খুঁজে পাওয়ার পর সাইফুলকে গ্রেপ্তার করা হয়।পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল হত্যার কথা স্বীকার করেছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।   

পুলিশ আরো জানায়, তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে আদালতের অনুমতি নিয়ে দুই দফায় মোট দুই দিনের পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল ইসলাম ৫ বছরের শিশু আব্দুর রহমান তাসিনকে হত্যার কথা স্বীকার করেন। পরে তিনি আদালতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 

এ ঘটনায় হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তিনি।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সাভারঃ আশুলিয়ায় ৫ বছরের শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের প্রধান আসামি মোঃ সাইফুল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। 

আটককৃত সে, নোয়াখালী জেলার সেনবাগ থানার ছাতাই পাইয়া এলাকার মৃত ছেরাজল হকের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৭)।

এ ঘটনায় (২০ আগস্ট) শিশুটির বাবা মো.শহিদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় ১১৫ নম্বর মামলাটি দায়ের করেন। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ভাদাইল পশ্চিমপাড়ায় মো. হারুন অর রশিদের তিনতলা ভবনের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু আব্দুর রহমান তাসিনের মরদেহ উদ্ধার করে। পরে আশুলিয়া থানার একটি দল দ্রুত তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন সাইফুল ইসলামের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সাইফুল ইসলামের দেখানো ও শনাক্ত মতে একটি লাল রঙের শপিং ব্যাগ, দুই টুকরা ইলাস্টিক এবং ঘরের মেঝে ও খাটের নিচে ছড়িয়ে থাকা চাল উদ্ধার করা হয়। এসব আলামতের সঙ্গে শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনাস্থলে পাওয়া আলামতের সামঞ্জস্য খুঁজে পাওয়ার পর সাইফুলকে গ্রেপ্তার করা হয়।পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল হত্যার কথা স্বীকার করেছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।   

পুলিশ আরো জানায়, তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে আদালতের অনুমতি নিয়ে দুই দফায় মোট দুই দিনের পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল ইসলাম ৫ বছরের শিশু আব্দুর রহমান তাসিনকে হত্যার কথা স্বীকার করেন। পরে তিনি আদালতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 

এ ঘটনায় হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তিনি।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ