মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে দীলিপ চন্দ্র মনি দাস (৫০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের শ্রীপুর মোজার মিল রাজারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দীলিপ চন্দ্র মনি দাস আশুলিয়া থানাধীন শিমুলিয়ার ছোট ঋষিপাড়া এলাকার মৃত মনিন্দ্র চন্দ্র মনি দাসের ছেলে।

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের শ্রীপুর মোজার মিল রাজারটেক অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি দীলিপ চন্দ্র মনি দাসকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

আশুলিয়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সাভারঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে দীলিপ চন্দ্র মনি দাস (৫০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের শ্রীপুর মোজার মিল রাজারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দীলিপ চন্দ্র মনি দাস আশুলিয়া থানাধীন শিমুলিয়ার ছোট ঋষিপাড়া এলাকার মৃত মনিন্দ্র চন্দ্র মনি দাসের ছেলে।

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের শ্রীপুর মোজার মিল রাজারটেক অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি দীলিপ চন্দ্র মনি দাসকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ