মুন টাইমস নিউজ

জাতীয়

জ্বালানি ও মেগা প্রকল্প নির্মাণশিল্পের পথিকৃৎ মাহমুদ হাসান আর নেই

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
জ্বালানি ও মেগা প্রকল্প নির্মাণশিল্পের পথিকৃৎ মাহমুদ হাসান আর নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জ্বালানি অবকাঠামো ও মেগা প্রকল্প নির্মাণশিল্পের অন্যতম পথিকৃৎ এবং দীপন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদ হাসান মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ১ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

মরহুমের নামাজে জানাজা রোববার (২৭ সেপ্টেম্বর) আসর নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

মাহমুদ হাসান ১৯৭০ সালে ব্যবসায়িক জীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশের জ্বালানি, পানি, বিদ্যুৎ ও বৃহৎ অবকাঠামো নির্মাণ খাতে কাজ করেন। তাঁর উদ্যোগ ও নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠানের গ্যাস পাইপলাইন, গ্যাস প্রসেসিং প্ল্যান্ট, ভাল্‌ভ স্টেশন ও মিটারিং স্টেশন নির্মাণে কাজ করা হয়। পাশাপাশি ঢাকা ওয়াসার পানির পাইপলাইন নির্মাণেও তার প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা ছিল।

বিবিয়ানা গ্যাসক্ষেত্র ও সংশ্লিষ্ট পাইপলাইন, ভারত-বাংলাদেশ তেল পাইপলাইন এবং মহেশখালী থেকে চট্টগ্রামমুখী এলএনজি পাইপলাইন নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো প্রকল্পে তার প্রতিষ্ঠানগুলো কাজ করেছে।

এ ছাড়া বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ দেশের শতাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণেও তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা ছিল।

জ্বালানি ও মেগা প্রকল্পকেন্দ্রিক নির্মাণশিল্পে দীর্ঘ কর্মজীবনে তাঁর অভিজ্ঞতা, উদ্যোগ ও অবকাঠামো উন্নয়নে অবদান সংশ্লিষ্টদের কাছে উল্লেখযোগ্য হিসেবে বিবেচিত হয়।

ব্যক্তিজীবনে মাহমুদ হাসান ধর্মীয় ও দাতব্য কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, কর্মস্থল সাভারসহ দেশের বিভিন্ন স্থানে তিনি ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশেও তিনি দাঁড়িয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, ব্যবসায়ী মহল ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি ও মেগা প্রকল্প নির্মাণশিল্পের পথিকৃৎ মাহমুদ হাসান আর নেই

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জ্বালানি অবকাঠামো ও মেগা প্রকল্প নির্মাণশিল্পের অন্যতম পথিকৃৎ এবং দীপন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদ হাসান মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ১ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

মরহুমের নামাজে জানাজা রোববার (২৭ সেপ্টেম্বর) আসর নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

মাহমুদ হাসান ১৯৭০ সালে ব্যবসায়িক জীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশের জ্বালানি, পানি, বিদ্যুৎ ও বৃহৎ অবকাঠামো নির্মাণ খাতে কাজ করেন। তাঁর উদ্যোগ ও নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠানের গ্যাস পাইপলাইন, গ্যাস প্রসেসিং প্ল্যান্ট, ভাল্‌ভ স্টেশন ও মিটারিং স্টেশন নির্মাণে কাজ করা হয়। পাশাপাশি ঢাকা ওয়াসার পানির পাইপলাইন নির্মাণেও তার প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা ছিল।

বিবিয়ানা গ্যাসক্ষেত্র ও সংশ্লিষ্ট পাইপলাইন, ভারত-বাংলাদেশ তেল পাইপলাইন এবং মহেশখালী থেকে চট্টগ্রামমুখী এলএনজি পাইপলাইন নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো প্রকল্পে তার প্রতিষ্ঠানগুলো কাজ করেছে।

এ ছাড়া বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ দেশের শতাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণেও তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা ছিল।

জ্বালানি ও মেগা প্রকল্পকেন্দ্রিক নির্মাণশিল্পে দীর্ঘ কর্মজীবনে তাঁর অভিজ্ঞতা, উদ্যোগ ও অবকাঠামো উন্নয়নে অবদান সংশ্লিষ্টদের কাছে উল্লেখযোগ্য হিসেবে বিবেচিত হয়।

ব্যক্তিজীবনে মাহমুদ হাসান ধর্মীয় ও দাতব্য কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, কর্মস্থল সাভারসহ দেশের বিভিন্ন স্থানে তিনি ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশেও তিনি দাঁড়িয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, ব্যবসায়ী মহল ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ