হজযাত্রা সহজ ও নিরাপদ করতে হজক্যাম্পে প্রথমবারের লাগেজ র্যাপিং সেবা চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।মঙ্গলবার (২১ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, সর্বোচ্চ সেবার মাধ্যমে হজযাত্রা নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার।[TECHTARANGA-POST:5922]হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বলেন, এ সেবা চালু হওয়ায় হজযাত্রীরা পেশাদারভাবে তাদের লাগেজ র্যাপিং করাতে পারবেন। এতে ভ্রমণের সময় লাগেজ সুরক্ষিত থাকবে। এছাড়া লাগেজ খোলা কিংবা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকেও সুরক্ষা মিলবে।