মুন টাইমস নিউজ

২০ হাজারের বেশি হজযাত্রী সৌদিতে, এক বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫১টি ফ্লাইটে তারা পবিত্র এই সফরে যান।হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বুধবার (২২ এপ্রিল) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী যান।[TECHTARANGA-POST:5900]সরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন হজযাত্রী।এদিকে, হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়। প্রথম ডেডিকেটেড ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। এই ফ্লাইট পরিচালনা চলবে ২১ মে পর্যন্ত। এরপর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন।

২০ হাজারের বেশি হজযাত্রী সৌদিতে, এক বাংলাদেশির মৃত্যু