মুন টাইমস নিউজ

ঘোড়াঘাটে আলু ও ভুষিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে আলু ও ভুষিবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখী–শৌলা এলাকার একটি দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।[TECHTARANGA-POST:5968]নিহত শরিফুল ইসলাম খুলনা জেলার পাইকগাছা থানার বেতবুনিয়া গ্রামের শহিদুল ইসলাম সানার ছেলে। তিনি ভুষিবোঝাই ট্রাকের সহযাত্রী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ঢাকা মেট্রো-ট ২২-২৮৯৭ নম্বরের আলুবোঝাই ট্রাক এবং যশোর-ট ১১-২৮৫৮ নম্বরের ভুষিবোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুটি ট্রাকই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই শরিফুল ইসলাম মারা যান। দুর্ঘটনায় ট্রাকের আরও কয়েকজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আলু ও ভুষিবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘোড়াঘাটে আলু ও ভুষিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত