আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির সংস্কারবিরোধী অবস্থান নিয়ে একটি তীব্র সমালোচনামূলক পোস্ট দিয়েছেন। পোস্টে জুলাই অভ্যুত্থানের চেতনা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বিএনপির বর্তমান নীতি ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।
হাসনাত আবদুল্লাহ তাঁর পোস্টে ৫ আগস্টের পর থেকে বিএনপির সংস্কারবিরোধী অবস্থানের কঠোর সমালোচনা করে বলেন, সংস্কারের বিরোধিতা করে দলটি মূলত আওয়ামী লীগের রেখে যাওয়া একটি ‘ফিটনেসবিহীন গাড়ি’-এর ভালো ড্রাইভার হতে চেয়েছে। সালাহউদ্দিন আহমেদসহ প্রভাবশালী নেতাদের উৎসাহ ও প্ররোচনায় তারেক রহমান এই ধ্বংসপ্রাপ্ত গাড়ির ড্রাইভিং সিটে বসেছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি স্মরণ করিয়ে দেন যে, জুলাইয়ের রাজপথে তরুণ প্রজন্ম কেবল ক্ষমতার হাতবদল দেখার জন্য নামেনি। পুনর্গঠন ও সংস্কারের মাধ্যমেই একটি আদর্শ নাগরিক রাষ্ট্র বিনির্মাণই ছিল জুলাই অভ্যুত্থানের মূল চালিকাশক্তি। অথচ বিএনপি গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুদক এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনের মতো সংবেদনশীল ও জরুরি সংস্কারে বাধা সৃষ্টি করেছে।
তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে রাষ্ট্রে দ্রুত মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পরিবারতন্ত্র এবং মাফিয়াতন্ত্র জেঁকে বসেছে বলে পোস্টে অভিযোগ করে তিনি আরো উল্লেখ করেন, তারেক রহমানের সংস্কারবিরোধী রাষ্ট্রব্যবস্থা এখন মন্ত্রীপুত্রদের বড় ঠিকাদার হওয়া এবং জবাবদিহি ছাড়া মেগাপ্রজেক্টের দুর্নীতি করার ব্যবস্থায় পরিণত হয়েছে।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, তারেক রহমানের মন্ত্রী-এমপিরা জনগণ বলতে কেবল দলীয় নেতাকর্মীদের বোঝেন এবং কর্মসংস্থান বলতে চাঁদাবাজি ও প্রতিষ্ঠান ভাঙচুরকে বুঝছেন। সংস্কারবিরোধী এই অবস্থান এবং প্রতিশ্রুত সময়ের সাথে প্রতারণা শেষ পর্যন্ত বিএনপির জন্যই পদে পদে বিপর্যয় ডেকে আনবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন