রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে পুলিশি বলপ্রয়োগের ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আজ শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জামায়াত আমির।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এমন ঘটনায় দেখার মতো দেশে কেউ নেই কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, হলের আসন পুনর্বহাল, আবাসন সংকটের সমাধান এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এসব দাবির বিষয়ে তাদের সঙ্গে আলোচনার পরিবর্তে পুলিশ দিয়ে বলপ্রয়োগ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিশেষ করে ছাত্রীদের আবাসিক হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ এবং লাঠিচার্জের ঘটনাকে আরও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গেই দেশে আদৌ কার্যকর কোনো সরকার ব্যবস্থা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত আমির।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে শক্তি প্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত ছিল। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
স্ট্যাটাসের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ওপর ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন