মুন টাইমস নিউজ

রাজনীতি

অনিবার্য বিপ্লব দরজায় কড়া নাড়ছে: বিরোধীদলীয় নেতা

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | ফটো কার্ড
অনিবার্য বিপ্লব দরজায় কড়া নাড়ছে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে অনিবার্য বিপ্লব দরজায় কড়া নাড়ছে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, জনগণের দাবি উপেক্ষা করে স্বৈরাচারী পথে হাঁটলে অতীতের শাসকদের মতো পরিণতি ভোগ করতে হবে।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়ামুখী লংমার্চের আগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তিনি।

সমাবেশে যুবসমাজকে বৃহত্তর ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান জামায়াত আমির। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তোলেন তিনি। মাতারবাড়ি নিয়ে কী ধরনের চুক্তি হয়েছে, তা জনগণের সামনে প্রকাশ করারও দাবি জানান।

শফিকুর রহমান বলেন, কানেক্টিভিটির নামে অন্য কোনো দেশের কাছে বাংলাদেশের স্বার্থ কিংবা ভূখণ্ড ইজারা দেওয়া যাবে না। এ বিষয়ে সরকারের প্রতি সতর্কবার্তা দেন তিনি।

সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। তারা অবিলম্বে গণভোটের রায় কার্যকর করাসহ সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামী বিরোধীদলীয় নেতা

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


অনিবার্য বিপ্লব দরজায় কড়া নাড়ছে: বিরোধীদলীয় নেতা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে অনিবার্য বিপ্লব দরজায় কড়া নাড়ছে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, জনগণের দাবি উপেক্ষা করে স্বৈরাচারী পথে হাঁটলে অতীতের শাসকদের মতো পরিণতি ভোগ করতে হবে।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়ামুখী লংমার্চের আগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তিনি।

সমাবেশে যুবসমাজকে বৃহত্তর ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান জামায়াত আমির। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তোলেন তিনি। মাতারবাড়ি নিয়ে কী ধরনের চুক্তি হয়েছে, তা জনগণের সামনে প্রকাশ করারও দাবি জানান।

শফিকুর রহমান বলেন, কানেক্টিভিটির নামে অন্য কোনো দেশের কাছে বাংলাদেশের স্বার্থ কিংবা ভূখণ্ড ইজারা দেওয়া যাবে না। এ বিষয়ে সরকারের প্রতি সতর্কবার্তা দেন তিনি।

সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। তারা অবিলম্বে গণভোটের রায় কার্যকর করাসহ সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ