মুন টাইমস নিউজ

সারাদেশ

জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভারঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সেনাসদস্যরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

ভুক্তভোগী আওরঙ্গজেব রমজান বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের (২০২৩-২৪ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে রমজান টিউশনি পড়াতে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট থেকে রিকশায় করে কুটুরিয়ার দিকে যাচ্ছিলেন। রিকশাটি ভুল পথে যাওয়ায় বিশমাইলসংলগ্ন গেটের কাছে এক সেনাসদস্য রিকশাটি থামান। এ সময় ওই সেনাসদস্য রিকশাচালক ও রমজানকে লাঠি দিয়ে আঘাত করেন।

শিক্ষার আলো বলেন, রমজান এর প্রতিবাদ করলে ওই সেনাসদস্য তার হাত ধরে কাছের একটি সেনাবুথে নিয়ে মারধর করেন। পরে রমজান একই রিকশায় করে ক্যাম্পাসে ফিরে সহপাঠীদের বিষয়টি জানান। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলরত অর্থনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী নাহিদুল অমিত বলেন, প্রশাসন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে। তারা আসছে বলে আমরা জেনেছি। আমরা অপেক্ষা করছি। তাদের কাছে আমরা কিছু দাবি পেশ করব।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, সেনাবাহিনীর প্রতিনিধি দল আসছে। তারা ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে আমাদের উপস্থিতিতে কথা বলবে। প্রশাসন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। অভিযুক্তকে ইতিমধ্যে সেলে নেওয়া হয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সাভারঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সেনাসদস্যরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

ভুক্তভোগী আওরঙ্গজেব রমজান বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের (২০২৩-২৪ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে রমজান টিউশনি পড়াতে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট থেকে রিকশায় করে কুটুরিয়ার দিকে যাচ্ছিলেন। রিকশাটি ভুল পথে যাওয়ায় বিশমাইলসংলগ্ন গেটের কাছে এক সেনাসদস্য রিকশাটি থামান। এ সময় ওই সেনাসদস্য রিকশাচালক ও রমজানকে লাঠি দিয়ে আঘাত করেন।

শিক্ষার আলো বলেন, রমজান এর প্রতিবাদ করলে ওই সেনাসদস্য তার হাত ধরে কাছের একটি সেনাবুথে নিয়ে মারধর করেন। পরে রমজান একই রিকশায় করে ক্যাম্পাসে ফিরে সহপাঠীদের বিষয়টি জানান। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলরত অর্থনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী নাহিদুল অমিত বলেন, প্রশাসন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে। তারা আসছে বলে আমরা জেনেছি। আমরা অপেক্ষা করছি। তাদের কাছে আমরা কিছু দাবি পেশ করব।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, সেনাবাহিনীর প্রতিনিধি দল আসছে। তারা ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে আমাদের উপস্থিতিতে কথা বলবে। প্রশাসন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। অভিযুক্তকে ইতিমধ্যে সেলে নেওয়া হয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ