বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিটের উদ্যোগে যুব সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী সেফার এক্সেস (Safer Access) ওরিয়েন্টেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ নভেম্বর ২০২৬ ইং, শনিবার, নীলফামারী জেলা স্কাউটস ভবনে এ ওরিয়েন্টেশনের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে যুব সদস্যদের সেফার এক্সেস, নিরাপদ পরিবেশে মানবিক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন পরিস্থিতিতে ঝুঁকি মোকাবিলার বিষয়ে ধারণা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের সম্মানিত প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, ইউনিটের সেক্রেটারি মীর সেলিম ফারুক, মোহাইমেনুর রহমান সানা, ইউনিট লেভেল কর্মকর্তা মো. ফজলুল করিম, যুব প্রধান মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য যুব সদস্যবৃন্দ।
দুই দিনব্যাপী এ ওরিয়েন্টেশনের মাধ্যমে যুব সদস্যদের মানবিক কার্যক্রমে নিরাপত্তা সচেতনতা, ঝুঁকি বিশ্লেষণ এবং নিরাপদ ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিটের উদ্যোগে যুব সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী সেফার এক্সেস (Safer Access) ওরিয়েন্টেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ নভেম্বর ২০২৬ ইং, শনিবার, নীলফামারী জেলা স্কাউটস ভবনে এ ওরিয়েন্টেশনের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে যুব সদস্যদের সেফার এক্সেস, নিরাপদ পরিবেশে মানবিক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন পরিস্থিতিতে ঝুঁকি মোকাবিলার বিষয়ে ধারণা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের সম্মানিত প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, ইউনিটের সেক্রেটারি মীর সেলিম ফারুক, মোহাইমেনুর রহমান সানা, ইউনিট লেভেল কর্মকর্তা মো. ফজলুল করিম, যুব প্রধান মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য যুব সদস্যবৃন্দ।
দুই দিনব্যাপী এ ওরিয়েন্টেশনের মাধ্যমে যুব সদস্যদের মানবিক কার্যক্রমে নিরাপত্তা সচেতনতা, ঝুঁকি বিশ্লেষণ এবং নিরাপদ ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে।

আপনার মতামত লিখুন