মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা

সাভারঃ শিল্পাঞ্চল আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও বিভিন্ন কারখানায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় নিরাপত্তার স্বার্থে অন্তত অর্ধশত পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা বিভিন্ন কারখানায় কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। হঠাৎ ছুটির সিদ্ধান্তে কর্মস্থলে এসে বিপাকে পড়েন শ্রমিকরা। অনেকেই কারখানার সামনে ছুটির নোটিশ দেখে ফিরে যান।

শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেলেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার প্রবেশপথ ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

শ্রমিক অসন্তোষের কারণে বারবার কারখানা বন্ধ ও উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এতে উৎপাদন ঘাটতি এবং পোশাক রপ্তানির নির্ধারিত লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছিলেন। পরে কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সাভারঃ শিল্পাঞ্চল আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও বিভিন্ন কারখানায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় নিরাপত্তার স্বার্থে অন্তত অর্ধশত পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা বিভিন্ন কারখানায় কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। হঠাৎ ছুটির সিদ্ধান্তে কর্মস্থলে এসে বিপাকে পড়েন শ্রমিকরা। অনেকেই কারখানার সামনে ছুটির নোটিশ দেখে ফিরে যান।

শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেলেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার প্রবেশপথ ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

শ্রমিক অসন্তোষের কারণে বারবার কারখানা বন্ধ ও উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এতে উৎপাদন ঘাটতি এবং পোশাক রপ্তানির নির্ধারিত লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছিলেন। পরে কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ