দেশে আবারও ষড়যন্ত্রের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, যেকোনো ধরনের নৈরাজ্য ও অপ-রাজনীতির বিরুদ্ধে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশ নেন।
আবদুস সালাম বলেন, ২০২৪ সালের আন্দোলনে বাংলাদেশের আপামর জনগণ ও সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে ফ্যাসিস্ট স্বৈরশাসকদের বিতাড়িত করেছিলেন, আবারও বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। তবে এসব ষড়যন্ত্র ও অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ সজাগ রয়েছেন। ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে যেকোনো নৈরাজ্য ও অপ-রাজনীতির বিরুদ্ধে তাঁরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। ২০২৪ সালের আন্দোলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দেশের মানুষের কল্যাণে তাঁরা রাজপথে থাকবেন।
আবদুস সালাম আরও বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী যে পরিশ্রম করে যাচ্ছেন, তাঁর সেই প্রচেষ্টা সফল হোক—এটাই তাঁরা চান। তাঁরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন। সব ধরনের অরাজকতা, নৈরাজ্য ও ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রাজপথে থেকে কাজ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন