মুন টাইমস নিউজ

খেলাধুলা

কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ

নিরাপত্তাজনিত উদ্বেগ ও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে কাতারে অনুষ্ঠেয় ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন (ইউএস সকার)।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কতার আলোকে প্রাক্‌-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্প ও প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর কাতারে ৪৮ দলের এই বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। আসরের ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া ও চিলি। ২১ নভেম্বর মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা ছিল।

গত ২৩ অক্টোবর কাতারের জন্য তৃতীয় স্তরের (লেভেল-৩) ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণ পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হুতিদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সতর্কতা জারি করা হয়েছিল। এছাড়া কাতারে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের জন্যও বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে।

ইউএস সকার ফেডারেশন চিঠিতে স্পষ্ট জানিয়েছে, ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর খেলোয়াড় ও দলের স্টাফদের নিরাপত্তা এবং সুরক্ষাই সব সময় তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

ফেডারেশন জানিয়েছে, বুধবারই খেলোয়াড়দের ক্লাবগুলোকে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি ফিফা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি ঘোষণা না করা পর্যন্ত খেলোয়াড়দের এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার অনুরোধ জানানো হয়েছে। রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলেও ফিফা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

উল্লেখ্য, ফিফার নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর ৩০ দিনের মধ্যে কোনো দল নাম প্রত্যাহার করলে ২০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ২৪ হাজার মার্কিন ডলার) জরিমানার বিধান রয়েছে।

গত বছরও কাতারে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে শেষ ৩২ দলের রাউন্ড পর্যন্ত খেলেছিল যুক্তরাষ্ট্র। ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর কাতারেই ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ