মুন টাইমস নিউজ

বিনোদন

তিন দেশের চলচ্চিত্র উৎসবে রেজওয়ান সুমিতের ‘মাস্টার’

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ | ফটো কার্ড
তিন দেশের চলচ্চিত্র উৎসবে রেজওয়ান সুমিতের ‘মাস্টার’

বাংলাদেশের চলচ্চিত্র ‘মাস্টার’ নিয়ে নতুন সুখবর দিলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। যুক্তরাজ্য ও ইউরোপের তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তার নির্মিত সিনেমাটি। উৎসবগুলোর মধ্যে রয়েছে লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বেলফাস্ট চলচ্চিত্র উৎসব ও নরওয়ের ‘ফিল্মস ফ্রম দ্য সাউথ’।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন নির্মাতা নিজেই। সেখানে তিনি জানান, ৩০ ও ৩১ অক্টোবর যুক্তরাজ্যের লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘মাস্টার’। এরপর ১ নভেম্বর বেলফাস্ট চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সিনেমাটি। সবশেষে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত নরওয়ের অসলোতে অনুষ্ঠিত ‘ফিল্মস ফ্রম দ্য সাউথ’ উৎসবে দেখা যাবে ছবিটি।

লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণীয় বিভাগ ‘কনস্টেলেশন’-এ জায়গা করে নিয়েছে ‘মাস্টার’। এ প্রসঙ্গে সুমিত জানান, ‘দ্য সল্ট ইন আওয়ার ওয়াটার্স’ সিনেমার পর দ্বিতীয়বারের মতো এই উৎসবে অংশ নিচ্ছেন তিনি।

সিনেমাটি নিয়ে প্রশংসা করেছে সংশ্লিষ্ট উৎসবগুলোও। লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে ‘মাস্টার’কে বাংলাদেশের একটি চতুর ও টানটান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক নাট্যধর্মী সিনেমা হিসেবে অভিহিত করা হয়েছে। তাদের ভাষ্য, ক্ষমতার সূক্ষ্ম প্রভাব কীভাবে মানুষ ও সমাজকে দুর্নীতিগ্রস্ত করে তোলে, তা অসাধারণভাবে তুলে ধরেছে ছবিটি।

অন্যদিকে, বেলফাস্ট চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে সিনেমাটির নির্মাণশৈলীর প্রশংসা করা হয়েছে। উৎসব কর্তৃপক্ষের মতে, রং, বাস্তব প্রশাসনিক স্থাপনা ও স্থানীয় বাসিন্দাদের দক্ষ ব্যবহারের মাধ্যমে ছবিটিতে একটি প্রাণবন্ত ও জটিল জগৎ তুলে ধরা হয়েছে।

পোস্টে রেজওয়ান শাহরিয়ার সুমিত উল্লেখ করেন, ‘মাস্টার’ সমকালীন বিশ্বকে প্রভাবিত করা ক্ষমতার নীরব ও পরিবর্তনশীল কাঠামো নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র। লিডস, বেলফাস্ট ও অসলোতে বসবাসরত দর্শকদের পাশাপাশি সেখানে থাকা বন্ধু ও স্বজনদেরও ছবিটির প্রদর্শনীতে আমন্ত্রণ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


তিন দেশের চলচ্চিত্র উৎসবে রেজওয়ান সুমিতের ‘মাস্টার’

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশের চলচ্চিত্র ‘মাস্টার’ নিয়ে নতুন সুখবর দিলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। যুক্তরাজ্য ও ইউরোপের তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তার নির্মিত সিনেমাটি। উৎসবগুলোর মধ্যে রয়েছে লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বেলফাস্ট চলচ্চিত্র উৎসব ও নরওয়ের ‘ফিল্মস ফ্রম দ্য সাউথ’।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন নির্মাতা নিজেই। সেখানে তিনি জানান, ৩০ ও ৩১ অক্টোবর যুক্তরাজ্যের লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘মাস্টার’। এরপর ১ নভেম্বর বেলফাস্ট চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সিনেমাটি। সবশেষে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত নরওয়ের অসলোতে অনুষ্ঠিত ‘ফিল্মস ফ্রম দ্য সাউথ’ উৎসবে দেখা যাবে ছবিটি।

লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণীয় বিভাগ ‘কনস্টেলেশন’-এ জায়গা করে নিয়েছে ‘মাস্টার’। এ প্রসঙ্গে সুমিত জানান, ‘দ্য সল্ট ইন আওয়ার ওয়াটার্স’ সিনেমার পর দ্বিতীয়বারের মতো এই উৎসবে অংশ নিচ্ছেন তিনি।

সিনেমাটি নিয়ে প্রশংসা করেছে সংশ্লিষ্ট উৎসবগুলোও। লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে ‘মাস্টার’কে বাংলাদেশের একটি চতুর ও টানটান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক নাট্যধর্মী সিনেমা হিসেবে অভিহিত করা হয়েছে। তাদের ভাষ্য, ক্ষমতার সূক্ষ্ম প্রভাব কীভাবে মানুষ ও সমাজকে দুর্নীতিগ্রস্ত করে তোলে, তা অসাধারণভাবে তুলে ধরেছে ছবিটি।

অন্যদিকে, বেলফাস্ট চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে সিনেমাটির নির্মাণশৈলীর প্রশংসা করা হয়েছে। উৎসব কর্তৃপক্ষের মতে, রং, বাস্তব প্রশাসনিক স্থাপনা ও স্থানীয় বাসিন্দাদের দক্ষ ব্যবহারের মাধ্যমে ছবিটিতে একটি প্রাণবন্ত ও জটিল জগৎ তুলে ধরা হয়েছে।

পোস্টে রেজওয়ান শাহরিয়ার সুমিত উল্লেখ করেন, ‘মাস্টার’ সমকালীন বিশ্বকে প্রভাবিত করা ক্ষমতার নীরব ও পরিবর্তনশীল কাঠামো নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র। লিডস, বেলফাস্ট ও অসলোতে বসবাসরত দর্শকদের পাশাপাশি সেখানে থাকা বন্ধু ও স্বজনদেরও ছবিটির প্রদর্শনীতে আমন্ত্রণ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।



মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ