মুন টাইমস নিউজ

জাতীয়

২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী

মুন টাইমস ডেস্ক
মুন টাইমস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | ফটো কার্ড
২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী
সংগৃহীত

দেশে তথ্যপ্রযুক্তি খাতকে আরও গতিশীল করে ব্যাপক কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বহুল আলোচিত অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে আগামী পাঁচ বছরে দুই লাখ ফ্রিল্যান্সারকে পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির বিস্তারের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বিভিন্ন সংস্থা ইতোমধ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

পরিকল্পনার অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আগামী পাঁচ বছরে প্রশিক্ষণের মাধ্যমে নতুন ফ্রিল্যান্সার তৈরি করবে। পাশাপাশি এই সময়ে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান করা হবে। এরই মধ্যে সাড়ে সাত হাজার ফ্রিল্যান্সারকে পরিচয়পত্র দেওয়া হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর মাধ্যমে ২০২৬ সালে দুই হাজার ৪০০ জন তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ভার্চুয়াল রিয়েলিটির মতো আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে বর্তমানে ৮৩টি সেবা অনলাইনে দেওয়া হচ্ছে এবং আগামী এক বছরে আরও ১০টি সেবা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, হাই-টেক ও সফটওয়্যার পার্কগুলোর কার্যক্রম জোরদার করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশে পেপ্যাল চালুর বিষয়ে অগ্রগতি আনতে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আগামী পাঁচ বছরে বিভিন্ন ব্যাচে আইটিইই প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এর মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়ন করা হবে। এছাড়া কয়েক হাজার শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা, মোবাইল অ্যাপ উন্নয়ন, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইটিক্স ও সাইবার নিরাপত্তাসহ নানা বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ফ্রিল্যান্সিং

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

দেশে তথ্যপ্রযুক্তি খাতকে আরও গতিশীল করে ব্যাপক কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বহুল আলোচিত অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে আগামী পাঁচ বছরে দুই লাখ ফ্রিল্যান্সারকে পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির বিস্তারের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বিভিন্ন সংস্থা ইতোমধ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

পরিকল্পনার অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আগামী পাঁচ বছরে প্রশিক্ষণের মাধ্যমে নতুন ফ্রিল্যান্সার তৈরি করবে। পাশাপাশি এই সময়ে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান করা হবে। এরই মধ্যে সাড়ে সাত হাজার ফ্রিল্যান্সারকে পরিচয়পত্র দেওয়া হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর মাধ্যমে ২০২৬ সালে দুই হাজার ৪০০ জন তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ভার্চুয়াল রিয়েলিটির মতো আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে বর্তমানে ৮৩টি সেবা অনলাইনে দেওয়া হচ্ছে এবং আগামী এক বছরে আরও ১০টি সেবা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, হাই-টেক ও সফটওয়্যার পার্কগুলোর কার্যক্রম জোরদার করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশে পেপ্যাল চালুর বিষয়ে অগ্রগতি আনতে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আগামী পাঁচ বছরে বিভিন্ন ব্যাচে আইটিইই প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এর মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়ন করা হবে। এছাড়া কয়েক হাজার শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা, মোবাইল অ্যাপ উন্নয়ন, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইটিক্স ও সাইবার নিরাপত্তাসহ নানা বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ