মুন টাইমস নিউজ

জাতীয়

সৌদি আরবে হুথিদের হামলায় বাংলাদেশের নিন্দা

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
সৌদি আরবে হুথিদের হামলায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবের ভূখণ্ডে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। 

মঙ্গলবার (৮ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে এই নিন্দা জা‌নি‌য়ে‌ছে। 

বিবৃ‌তি‌তে বলা হয়, বাংলাদেশ বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর সব ধরনের সহিংসতার দৃঢ়ভাবে বিরোধিতা করে। সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে।

বিবৃ‌তি‌তে আরও উ‌ল্লেখ করা হয়, একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সব ধরনের সহিংসতার বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত রাখবে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে হুথিদের হামলায় বাংলাদেশের নিন্দা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের ভূখণ্ডে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। 

মঙ্গলবার (৮ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে এই নিন্দা জা‌নি‌য়ে‌ছে। 

বিবৃ‌তি‌তে বলা হয়, বাংলাদেশ বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর সব ধরনের সহিংসতার দৃঢ়ভাবে বিরোধিতা করে। সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে।

বিবৃ‌তি‌তে আরও উ‌ল্লেখ করা হয়, একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সব ধরনের সহিংসতার বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত রাখবে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ