মুন টাইমস নিউজ

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের প্রবাহ বেড়েছে, আরও বাড়বে: মাহদী আমিন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের প্রবাহ বেড়েছে, আরও বাড়বে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের প্রবাহ বেড়েছে, আগামীতে আরও বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন

মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকারের আন্তরিকতা, নীতি ও উদ্যোগের কারণেই আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস রিপোর্টে বাংলাদেশকে বিনিয়োগের জন্য স্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে। এতে শুধু বৈদেশিক বিনিয়োগই বাড়বে না, বরং নারী ও তরুণদের ক্ষমতায়নের জন্য কর্মসংস্থানের ইতিবাচক ধারা তৈরি হবে।

তিনি বলেন, সরকার জ্বালানি নিয়ে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিতরণে কোনো সংকট থাকলে সরকার কঠোরভাবে ব্যবস্থা নেবে।

মূল্যস্ফীতির হার সন্তোষজনক পর্যায়ে নেমে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের জন্য ই-লোন সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। এছাড়া, বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিবছর ৫ হাজার তরুণের জন্য ২০ লাখ টাকা ঋণসুবিধা চালু করা হয়েছে।

শিল্পায়নের জন্য মাস্টারপ্ল্যান করা হচ্ছে উল্লেখ করে মাহদী আমিন বলেন- সরকার নিরাপদ, মানবিক ও কল্যাণমুখী দেশ গঠন করতে চায়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি বলেন- ব্যক্তি নয়, অপরাধের দিকে তাকাতে হবে। কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। অপরাধ না করলে ছাড়পত্র পাবে। দুদকসহ সব প্রতিষ্ঠানকে সরকার স্বাধীন ও শক্তিশালী রাখতে চায়, এখানে সরকারের কোনো প্রভাব নেই।

বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন, রাজপথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তবুও কেউ রাজপথে গেলে সেটা তারা করতেই পারে। গণতান্ত্রিক আন্দোলন যৌক্তিক বা অযৌক্তিক হোক, সরকার স্বাগত জানাবে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের প্রবাহ বেড়েছে, আরও বাড়বে: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের প্রবাহ বেড়েছে, আগামীতে আরও বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন

মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকারের আন্তরিকতা, নীতি ও উদ্যোগের কারণেই আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস রিপোর্টে বাংলাদেশকে বিনিয়োগের জন্য স্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে। এতে শুধু বৈদেশিক বিনিয়োগই বাড়বে না, বরং নারী ও তরুণদের ক্ষমতায়নের জন্য কর্মসংস্থানের ইতিবাচক ধারা তৈরি হবে।

তিনি বলেন, সরকার জ্বালানি নিয়ে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিতরণে কোনো সংকট থাকলে সরকার কঠোরভাবে ব্যবস্থা নেবে।

মূল্যস্ফীতির হার সন্তোষজনক পর্যায়ে নেমে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের জন্য ই-লোন সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। এছাড়া, বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিবছর ৫ হাজার তরুণের জন্য ২০ লাখ টাকা ঋণসুবিধা চালু করা হয়েছে।

শিল্পায়নের জন্য মাস্টারপ্ল্যান করা হচ্ছে উল্লেখ করে মাহদী আমিন বলেন- সরকার নিরাপদ, মানবিক ও কল্যাণমুখী দেশ গঠন করতে চায়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি বলেন- ব্যক্তি নয়, অপরাধের দিকে তাকাতে হবে। কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। অপরাধ না করলে ছাড়পত্র পাবে। দুদকসহ সব প্রতিষ্ঠানকে সরকার স্বাধীন ও শক্তিশালী রাখতে চায়, এখানে সরকারের কোনো প্রভাব নেই।

বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন, রাজপথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তবুও কেউ রাজপথে গেলে সেটা তারা করতেই পারে। গণতান্ত্রিক আন্দোলন যৌক্তিক বা অযৌক্তিক হোক, সরকার স্বাগত জানাবে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ