নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপনের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর এসেছে। সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) জমার মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে তহবিলের স্থিতি অনুযায়ী সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি কর্মচারীরা।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার হবে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ১২ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি হলে ১১ শতাংশ মুনাফা দেওয়া হবে। একই হারে অর্থবছরে জমা হওয়া চাঁদার ওপরও মুনাফা প্রযোজ্য হবে।
সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলো নিজেদের আর্থিক বিধিবিধান অনুসরণ করে নির্ধারিত হারকে সর্বোচ্চ সীমা ধরে কর্মচারীদের মুনাফা দিতে পারবে।
এর আগে, ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন জাতীয় পে-স্কেল কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়। জুলাই-ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডে ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৫০ শতাংশ বর্ধিত বেতন কার্যকর হবে।
জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ হবে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন