ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালীতে নৌ-মাইনে আঘাত পেয়ে চারটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় পৃথক এসব দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে অননুমোদিত একটি নৌপথ দিয়ে চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে বিস্ফোরণ ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়।
আইআরজিসি এসব জাহাজকে নিয়ম লঙ্ঘনকারী হিসেবে উল্লেখ করেছে। তবে ট্যাংকারগুলোর নাম, মালিকানা কিংবা হতাহতের বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অন্যদিকে, একই দিন পরে হরমুজ প্রণালীর পূর্ব অংশে আরও একটি ট্যাংকারে আগুন লাগার খবর দেয় ইরানের সেনাবাহিনী। তাদের দাবি, জাহাজটি সীমাবদ্ধ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকায় চলাচলের সময় নৌ-মাইনে আঘাত পায়। এরপরই এতে আগুন ছড়িয়ে পড়ে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালীতে নৌ-মাইনে আঘাত পেয়ে চারটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় পৃথক এসব দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে অননুমোদিত একটি নৌপথ দিয়ে চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে বিস্ফোরণ ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়।
আইআরজিসি এসব জাহাজকে নিয়ম লঙ্ঘনকারী হিসেবে উল্লেখ করেছে। তবে ট্যাংকারগুলোর নাম, মালিকানা কিংবা হতাহতের বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অন্যদিকে, একই দিন পরে হরমুজ প্রণালীর পূর্ব অংশে আরও একটি ট্যাংকারে আগুন লাগার খবর দেয় ইরানের সেনাবাহিনী। তাদের দাবি, জাহাজটি সীমাবদ্ধ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকায় চলাচলের সময় নৌ-মাইনে আঘাত পায়। এরপরই এতে আগুন ছড়িয়ে পড়ে।

আপনার মতামত লিখুন