মুন টাইমস নিউজ

আন্তর্জাতিক

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে আগুন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ | ফটো কার্ড
ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে আগুন

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই এলাকার নৌপথে চলাচলকারী অন্য সব যানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। 

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক জরুরি সতর্কবার্তায় সংস্থাটি এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। 

ইউকেএমটিওর বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমানের খাসাব শহর থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে হরমুজ প্রণালি দিয়ে বহির্গামী বা সমুদ্রের দিকে যাত্রাকালে বাণিজ্যিক জাহাজে আগুন লাগার খবর তৃতীয় পক্ষের মাধ্যমে তাদের কাছে পৌঁছায়।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। জাহাজে থাকা নাবিক ও কর্মীদের বর্তমান অবস্থা, ক্ষয়ক্ষতির সার্বিক পরিমাণ কিংবা এর ফলে কোনো পরিবেশগত বিপর্যয় বা সাগরে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ইউকেএমটিও অঞ্চলটিতে অবস্থানরত ও যাতায়াতকারী সব জাহাজকে অত্যন্ত সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে এবং সামুদ্রিক নৌপথে যেকোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে আগুন

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই এলাকার নৌপথে চলাচলকারী অন্য সব যানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। 

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক জরুরি সতর্কবার্তায় সংস্থাটি এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। 

ইউকেএমটিওর বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমানের খাসাব শহর থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে হরমুজ প্রণালি দিয়ে বহির্গামী বা সমুদ্রের দিকে যাত্রাকালে বাণিজ্যিক জাহাজে আগুন লাগার খবর তৃতীয় পক্ষের মাধ্যমে তাদের কাছে পৌঁছায়।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। জাহাজে থাকা নাবিক ও কর্মীদের বর্তমান অবস্থা, ক্ষয়ক্ষতির সার্বিক পরিমাণ কিংবা এর ফলে কোনো পরিবেশগত বিপর্যয় বা সাগরে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ইউকেএমটিও অঞ্চলটিতে অবস্থানরত ও যাতায়াতকারী সব জাহাজকে অত্যন্ত সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে এবং সামুদ্রিক নৌপথে যেকোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ