ইসরায়েলে নতুন সরকার গঠনে ইহুদি ও আরব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের দাবি জোরালো হচ্ছে। এ দাবিতে দেশটির বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে প্রায় ২ হাজার মানুষ বিক্ষোভ করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সমতা, শান্তি ও রাজনৈতিক পরিবর্তনের পক্ষে নানা স্লোগান দেন।
বিক্ষোভকারীরা হাবিমা স্কয়ার থেকে মিছিল শুরু করেন। ইবন গাবিরোল সড়ক ঘুরে তারা রাবিন স্কয়ারে গিয়ে সমবেত হন। সেখানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ড্রাম বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘পরিবর্তনের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে’ এবং ‘সবার জন্য সমতা’।
বিক্ষোভে হিব্রু ভাষায় ‘অংশীদারত্ব ও সমতার মাধ্যমে আমরা বর্তমান সরকার পরিবর্তন করব’ স্লোগান দেওয়া হয়। পাশাপাশি আরবি ভাষায় ‘শান্তি, স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার’ স্লোগানও শোনা যায়। এর আগে জেরুজালেমের প্যারিস স্কয়ারে একই দাবিতে তুলনামূলক ছোট পরিসরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ইসরায়েলের ১২০ আসনের নেসেটে সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমীকরণ বেশ জটিল। নেতানিয়াহুবিরোধী দলগুলো সম্মিলিতভাবে ৬৭টি আসন পেয়েছে। এর মধ্যে জায়নবাদী বিরোধী দলগুলোর আসন ৪৮টি। অন্যদিকে দুটি আরব দলের আসন ১৯টি।
অন্যদিকে বিদায়ী জোটের আসনসংখ্যা ৫৩। ফলে কোনো পক্ষেরই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হয়নি। বিরোধী শিবিরের সম্ভাব্য প্রধানমন্ত্রী আইজেনকোটের সরকার গঠনের পথও সহজ নয়।
এ পরিস্থিতিতে নতুন সরকার গঠনে আরব দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের সমর্থন বা অংশীদারত্বের ওপর নির্ভর করতে পারে ইসরায়েলের পরবর্তী সরকারের নেতৃত্ব। বিক্ষোভকারীদের দাবি, রাজনৈতিক পরিবর্তনের জন্য ইহুদি ও আরব দলগুলোর মধ্যে সমতা ও অংশীদারত্ব প্রতিষ্ঠা করা প্রয়োজন।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন