মুন টাইমস নিউজ

আন্তর্জাতিক

ইরান সংঘাত ‘চিরস্থায়ী যুদ্ধ’ হতে দেবেন না ট্রাম্প: জেডি ভ্যান্স

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ | ফটো কার্ড
ইরান সংঘাত ‘চিরস্থায়ী যুদ্ধ’ হতে দেবেন না ট্রাম্প: জেডি ভ্যান্স

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে নানা মহলে সমালোচনা সত্ত্বেও মার্কিন প্রশাসন নিজেদের পদক্ষেপের পক্ষে অবস্থান জোরালো করেছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জোর দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতকে কোনো অবস্থাতেই ‘চিরস্থায়ী যুদ্ধে’ পরিণত হতে দেবেন না।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) টেক্সাসের ফোর্থ ওয়ার্থে ফক্স নিউজের ‘টাউন হল’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন ভ্যান্স। খবর আলজাজিরার। 

অনুষ্ঠানে রিপাবলিকান পার্টির এক ভোটার ভাইস প্রেসিডেন্টকে প্রশ্ন করেন, ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী বৈদেশিক যুদ্ধগুলো বন্ধের প্রতিশ্রুতি নতুন মার্কিন প্রশাসন রক্ষা করতে পেরেছে কি না। সেই প্রশ্নের জবাবে নিজের ইরাক যুদ্ধের অভিজ্ঞতা স্মরণ করে ভ্যান্স বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির বিষয়ে সাধারণ মানুষের অসন্তোষ ও বিরক্তি আমি অনুধাবন করতে পারি।

ভ্যান্স আরও বলেন, আমরা প্রায় সাত মাস ধরে কোনো না কোনোভাবে ইরানের সঙ্গে চলমান সংঘাতে জড়িয়ে আছি। তবে বিগত ৪৭ বছর ধরেই ইরান পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। আমি আপনাদের আশ্বস্ত করছি, ডোনাল্ড ট্রাম্প ইরান পরিস্থিতিকে কোনো দীর্ঘমেয়াদী বা চিরস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না।

দীর্ঘ সামরিক উপস্থিতির বিরোধিতা করার অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ থেকে একেবারেই সরে আসবে— এমন যুক্তি দিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্পিত জাতীয় লক্ষ্যগুলো পূরণ করবেন। লক্ষ্য অর্জনের পর প্রশাসন তাদের অন্যান্য অগ্রাধিকারমূলক নীতিগুলোতে মনোযোগ দেবে।  

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


ইরান সংঘাত ‘চিরস্থায়ী যুদ্ধ’ হতে দেবেন না ট্রাম্প: জেডি ভ্যান্স

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে নানা মহলে সমালোচনা সত্ত্বেও মার্কিন প্রশাসন নিজেদের পদক্ষেপের পক্ষে অবস্থান জোরালো করেছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জোর দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতকে কোনো অবস্থাতেই ‘চিরস্থায়ী যুদ্ধে’ পরিণত হতে দেবেন না।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) টেক্সাসের ফোর্থ ওয়ার্থে ফক্স নিউজের ‘টাউন হল’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন ভ্যান্স। খবর আলজাজিরার। 

অনুষ্ঠানে রিপাবলিকান পার্টির এক ভোটার ভাইস প্রেসিডেন্টকে প্রশ্ন করেন, ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী বৈদেশিক যুদ্ধগুলো বন্ধের প্রতিশ্রুতি নতুন মার্কিন প্রশাসন রক্ষা করতে পেরেছে কি না। সেই প্রশ্নের জবাবে নিজের ইরাক যুদ্ধের অভিজ্ঞতা স্মরণ করে ভ্যান্স বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির বিষয়ে সাধারণ মানুষের অসন্তোষ ও বিরক্তি আমি অনুধাবন করতে পারি।

ভ্যান্স আরও বলেন, আমরা প্রায় সাত মাস ধরে কোনো না কোনোভাবে ইরানের সঙ্গে চলমান সংঘাতে জড়িয়ে আছি। তবে বিগত ৪৭ বছর ধরেই ইরান পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। আমি আপনাদের আশ্বস্ত করছি, ডোনাল্ড ট্রাম্প ইরান পরিস্থিতিকে কোনো দীর্ঘমেয়াদী বা চিরস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না।

দীর্ঘ সামরিক উপস্থিতির বিরোধিতা করার অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ থেকে একেবারেই সরে আসবে— এমন যুক্তি দিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্পিত জাতীয় লক্ষ্যগুলো পূরণ করবেন। লক্ষ্য অর্জনের পর প্রশাসন তাদের অন্যান্য অগ্রাধিকারমূলক নীতিগুলোতে মনোযোগ দেবে।  


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ