মুন টাইমস নিউজ

বিনোদন

মাহি আসছেন তিন রূপে

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ | ফটো কার্ড
মাহি আসছেন তিন রূপে

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। একক ও ধারাবাহিক নাটকে তার উপস্থিতি এবং জনপ্রিয়তা বেশ। নতুন তিনটি কাজ নিয়ে প্রস্তুত অভিনেত্রী। এর মধ্যে দুটি মিনি সিরিজ, আর একটি একক নাটক। 

জানা গেছে, সিরিজ দুটির নাম ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’। এর মধ্যে পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের গল্প নিয়ে ‘কর্মফল’ নির্মাণ করেছেন মহিন খান। এই সিরিজে মাহির পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার ও মনিরা মিঠুর মতো একঝাঁক গুণী শিল্পী। 

এদিকে, ‘মায়ার সংসার’ নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। অবশ্য এই সিরিজে মাহির সহশিল্পী কারা থাকছেন তা এখনই প্রকাশ করা হয়নি। সিরিজ দুটি খুব শিগগিরই ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

অন্যদিকে মাহির দুই নতুন মিনি সিরিজ আসার খবরের মাঝে তার নতুন একটি নাটক মুক্তির খবর মিলল। রোম্যান্টিক ঘরানার সেই নাটকটির নাম ‘কথা দিলাম’। আজ বৃহস্পতিবার  এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। ইউটিউবে অবমুক্ত করা হবে নাটকটি। সব মিলিয়ে এই তিনটি কনটেন্টে তিন রূপে মাহিকে দেখার অপেক্ষায় দর্শক।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মাহি আসছেন তিন রূপে

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। একক ও ধারাবাহিক নাটকে তার উপস্থিতি এবং জনপ্রিয়তা বেশ। নতুন তিনটি কাজ নিয়ে প্রস্তুত অভিনেত্রী। এর মধ্যে দুটি মিনি সিরিজ, আর একটি একক নাটক। 

জানা গেছে, সিরিজ দুটির নাম ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’। এর মধ্যে পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের গল্প নিয়ে ‘কর্মফল’ নির্মাণ করেছেন মহিন খান। এই সিরিজে মাহির পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার ও মনিরা মিঠুর মতো একঝাঁক গুণী শিল্পী। 

এদিকে, ‘মায়ার সংসার’ নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। অবশ্য এই সিরিজে মাহির সহশিল্পী কারা থাকছেন তা এখনই প্রকাশ করা হয়নি। সিরিজ দুটি খুব শিগগিরই ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

অন্যদিকে মাহির দুই নতুন মিনি সিরিজ আসার খবরের মাঝে তার নতুন একটি নাটক মুক্তির খবর মিলল। রোম্যান্টিক ঘরানার সেই নাটকটির নাম ‘কথা দিলাম’। আজ বৃহস্পতিবার  এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। ইউটিউবে অবমুক্ত করা হবে নাটকটি। সব মিলিয়ে এই তিনটি কনটেন্টে তিন রূপে মাহিকে দেখার অপেক্ষায় দর্শক।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ