মুন টাইমস নিউজ

বিনোদন

পরীমণির ঘরে এলো নতুন অতিথি

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
পরীমণির ঘরে এলো নতুন অতিথি

নতুন করে দিনের প্রথম ভাগে ভক্তদের চমকে দিলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে কোলজুড়ে এক সদ্যোজাত শিশুর ছবি প্রকাশ করে ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে নেটিজেনদের মাঝে তীব্র কৌতূহল ও জল্পনা-কল্পনার জন্ম দিয়েছেন।

ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মের পর ছবিটির পোস্ট দেখে ভক্ত ও নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি অভিনেত্রী আবারও নতুন করে কোনো সন্তান দত্তক নিয়েছেন। নাকি এটি কেবলই নতুন কোনো কাজ বা প্রজেক্টের প্রচারণামূলক পোস্ট!

ছবিতে দেখা যায়, গাড়িতে পরিপাটি সাজ ও রোদচশমা পরা পরীমণির কোলে জড়িয়ে আছে এক ফুটফুটে শিশু। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’

পোস্টের কমেন্ট বক্সে অনুরাগী ও সাধারণ নেটিজেনদে প্রশ্নের নানা জবাবও দিতে দেখা গেছে পরীমণিকে। এক ভক্ত শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে সংক্ষেপে উত্তর দেন, ‘ছেলে’।

অন্য এক নেটিজেন ঠাট্টা করে জানতে চান, আর কয়টি সন্তান নেবেন তিনি? জবাবে নায়িকা মন্তব্য করেন, ‘আর ৯৭টা।’

একাধিক সাক্ষাৎকার ও সামাজিক মাধ্যমে তিনি আগে বহুবার প্রকাশ করেছেন, তিনি অনেক সন্তানের মা হতে চান; এমনকি সংখ্যাটি ১০০ ছুঁতে পারে বলেও মজা করেছিলেন।

উল্লেখ্য, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্যকে একাই লালন-পালন করছিলেন পরীমণি। পরবর্তীতে তিনি এক কন্যা সন্তান দত্তক নেন, যার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে একা হাতেই নিজের সন্তানদের বড় করছেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি দিনের বাকি সময়টা সন্তানদের সঙ্গেই কাটান তিনি।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পরীমণির ঘরে এলো নতুন অতিথি

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নতুন করে দিনের প্রথম ভাগে ভক্তদের চমকে দিলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে কোলজুড়ে এক সদ্যোজাত শিশুর ছবি প্রকাশ করে ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে নেটিজেনদের মাঝে তীব্র কৌতূহল ও জল্পনা-কল্পনার জন্ম দিয়েছেন।

ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মের পর ছবিটির পোস্ট দেখে ভক্ত ও নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি অভিনেত্রী আবারও নতুন করে কোনো সন্তান দত্তক নিয়েছেন। নাকি এটি কেবলই নতুন কোনো কাজ বা প্রজেক্টের প্রচারণামূলক পোস্ট!

ছবিতে দেখা যায়, গাড়িতে পরিপাটি সাজ ও রোদচশমা পরা পরীমণির কোলে জড়িয়ে আছে এক ফুটফুটে শিশু। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’

পোস্টের কমেন্ট বক্সে অনুরাগী ও সাধারণ নেটিজেনদে প্রশ্নের নানা জবাবও দিতে দেখা গেছে পরীমণিকে। এক ভক্ত শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে সংক্ষেপে উত্তর দেন, ‘ছেলে’।

অন্য এক নেটিজেন ঠাট্টা করে জানতে চান, আর কয়টি সন্তান নেবেন তিনি? জবাবে নায়িকা মন্তব্য করেন, ‘আর ৯৭টা।’

একাধিক সাক্ষাৎকার ও সামাজিক মাধ্যমে তিনি আগে বহুবার প্রকাশ করেছেন, তিনি অনেক সন্তানের মা হতে চান; এমনকি সংখ্যাটি ১০০ ছুঁতে পারে বলেও মজা করেছিলেন।

উল্লেখ্য, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্যকে একাই লালন-পালন করছিলেন পরীমণি। পরবর্তীতে তিনি এক কন্যা সন্তান দত্তক নেন, যার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে একা হাতেই নিজের সন্তানদের বড় করছেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি দিনের বাকি সময়টা সন্তানদের সঙ্গেই কাটান তিনি।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ