মুন টাইমস নিউজ

শিক্ষা

নির্বিঘ্নে শুরু এসএসসি পরীক্ষা

দিনাজপুর বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১.৮১ লাখ

পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় ব্যস্ত শিক্ষার্থীরা

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশের সঙ্গে একই সময়ে রংপুর বিভাগের এ শিক্ষাবোর্ডের অধীনেও পরীক্ষা শুরু হয়।

এ বছর দিনাজপুর বোর্ডের আওতাভুক্ত ৮ জেলার মোট ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ৪২০ জন। ফলে এবার পরীক্ষার্থী কিছুটা কমেছে—৫৬৬ জন। ২০০৯ সালে যাত্রা শুরুর পর এটি বোর্ডের ১৮তম এসএসসি পরীক্ষা।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, মোট ২ হাজার ৮১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৮৩টি কেন্দ্রে পরীক্ষায় বসেছে। অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৩৭ হাজার ২৮৬ জন, অনিয়মিত ৪৪ হাজার ৫৬৮ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৯০ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিজ্ঞান বিভাগে সর্বাধিক ৯৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী রয়েছে। মানবিক বিভাগে ৮০ হাজার ২০৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহা. তৌহিদুল ইসলাম বলেন, পরীক্ষা নির্বিঘ্ন ও নকলমুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলছে এবং কেন্দ্র সচিবের কক্ষ থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও জানান, কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে, যারা বিভিন্ন কেন্দ্রে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট বাহিনী দায়িত্ব পালন করছে।

এসএসসি পরীক্ষা

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দিনাজপুর বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১.৮১ লাখ

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ