মুন টাইমস নিউজ

সারাদেশ

হিলিতে পরীক্ষার্থীদের পাশে বিএনপি, চলছে কলম-স্যালাইন বিতরণ

শিক্ষার্থীদের মাঝে খাবার সামগ্রী বিতরণ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে এসএসসি, দাখিল ও কারিগরি সমমান পরীক্ষার প্রথম দিনেই শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শুরু হওয়া পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণের পাশাপাশি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য পানি, খাবার স্যালাইন ও বিস্কুট সরবরাহ করা হয়। সারাদেশের মতো হিলিতেও একযোগে পরীক্ষা শুরু হয়ে তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রায় ১ হাজার ১৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এই কর্মসূচি হাকিমপুর পৌর বিএনপির উদ্যোগে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে পরিচালিত হয়। তীব্র গরমের মধ্যে নেতাকর্মীদের নিজ হাতে পানির ক্রেট বহন করে কেন্দ্র এলাকায় ঘুরে ঘুরে সেবা দিতে দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন জানান, পরীক্ষার্থীদের স্বস্তি নিশ্চিত করতে এবং অভিভাবকদের কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে গরমের কারণে অনেক অভিভাবক দীর্ঘ সময় কেন্দ্রে অবস্থান করায় তাদের জন্য পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অভিভাবকরাও। তাদের মতে, পরীক্ষার সময় এমন সহায়তা সত্যিই প্রশংসনীয় এবং এতে করে অপেক্ষমাণ অভিভাবকদের ভোগান্তি কিছুটা কমে।

উপজেলার তিনটি পরীক্ষা কেন্দ্রে মোট ১ হাজারের বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসএসসি হাকিমপুর বিএনপি পরীক্ষার্থী এসএসসি ২০২৬

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হিলিতে পরীক্ষার্থীদের পাশে বিএনপি, চলছে কলম-স্যালাইন বিতরণ

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে এসএসসি, দাখিল ও কারিগরি সমমান পরীক্ষার প্রথম দিনেই শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শুরু হওয়া পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণের পাশাপাশি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য পানি, খাবার স্যালাইন ও বিস্কুট সরবরাহ করা হয়। সারাদেশের মতো হিলিতেও একযোগে পরীক্ষা শুরু হয়ে তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রায় ১ হাজার ১৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এই কর্মসূচি হাকিমপুর পৌর বিএনপির উদ্যোগে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে পরিচালিত হয়। তীব্র গরমের মধ্যে নেতাকর্মীদের নিজ হাতে পানির ক্রেট বহন করে কেন্দ্র এলাকায় ঘুরে ঘুরে সেবা দিতে দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন জানান, পরীক্ষার্থীদের স্বস্তি নিশ্চিত করতে এবং অভিভাবকদের কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে গরমের কারণে অনেক অভিভাবক দীর্ঘ সময় কেন্দ্রে অবস্থান করায় তাদের জন্য পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অভিভাবকরাও। তাদের মতে, পরীক্ষার সময় এমন সহায়তা সত্যিই প্রশংসনীয় এবং এতে করে অপেক্ষমাণ অভিভাবকদের ভোগান্তি কিছুটা কমে।

উপজেলার তিনটি পরীক্ষা কেন্দ্রে মোট ১ হাজারের বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ