মুন টাইমস নিউজ

শিক্ষা

দক্ষ মানবসম্পদ তৈরিতে বড় ঘাটতি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি দূরবর্তী সম্পর্ক: শিক্ষামন্ত্রী

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
দক্ষ মানবসম্পদ তৈরিতে বড় ঘাটতি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি দূরবর্তী সম্পর্ক: শিক্ষামন্ত্রী

শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক ও নিবিড় সহযোগিতা গড়ে তুলতে পারলে দেশেই বিশ্বমানের দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক। তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিল্প খাতের সম্পর্কের ঘাটতি থাকার কারণেই বাংলাদেশ এখনও কাঙ্ক্ষিত মাত্রার দক্ষ মানবসম্পদ তৈরিতে পিছিয়ে রয়েছে। 

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এই বৃত্তির অর্থায়ন করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), যার মোট আর্থিক পরিমাণ এক কোটি টাকা।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যালামনাই ও বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো নানামুখী শিক্ষা ও গবেষণা কার্যক্রমে বড় পরিসরে অনুদান দিয়ে পাশে দাঁড়ায়। অথচ আমাদের দেশে শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়গুলোর সহায়তায় সেভাবে এগিয়ে আসে না।

তিনি আরও বলেন, শিল্পকারখানাগুলো যদি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে পাঠ্যক্রম নির্ধারণ এবং ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা নেয়, তবে বাজারের বর্তমান চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলা অনেক সহজ হবে।

এই শিক্ষার্থীরাই পরবর্তীতে নিজ নিজ কর্মক্ষেত্রে যুক্ত হয়ে প্রতিষ্ঠানগুলোকে আরও লাভজনক ও কর্মক্ষম করে তুলতে পারবে। এই কার্যকর সমন্বয় বাস্তবায়ন করা গেলে আগামী দিনে দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


দক্ষ মানবসম্পদ তৈরিতে বড় ঘাটতি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি দূরবর্তী সম্পর্ক: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক ও নিবিড় সহযোগিতা গড়ে তুলতে পারলে দেশেই বিশ্বমানের দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক। তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিল্প খাতের সম্পর্কের ঘাটতি থাকার কারণেই বাংলাদেশ এখনও কাঙ্ক্ষিত মাত্রার দক্ষ মানবসম্পদ তৈরিতে পিছিয়ে রয়েছে। 

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এই বৃত্তির অর্থায়ন করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), যার মোট আর্থিক পরিমাণ এক কোটি টাকা।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যালামনাই ও বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো নানামুখী শিক্ষা ও গবেষণা কার্যক্রমে বড় পরিসরে অনুদান দিয়ে পাশে দাঁড়ায়। অথচ আমাদের দেশে শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়গুলোর সহায়তায় সেভাবে এগিয়ে আসে না।

তিনি আরও বলেন, শিল্পকারখানাগুলো যদি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে পাঠ্যক্রম নির্ধারণ এবং ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা নেয়, তবে বাজারের বর্তমান চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলা অনেক সহজ হবে।

এই শিক্ষার্থীরাই পরবর্তীতে নিজ নিজ কর্মক্ষেত্রে যুক্ত হয়ে প্রতিষ্ঠানগুলোকে আরও লাভজনক ও কর্মক্ষম করে তুলতে পারবে। এই কার্যকর সমন্বয় বাস্তবায়ন করা গেলে আগামী দিনে দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।


মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ