জাতীয় সংসদে দেশের বৈদেশিক ঋণের বর্তমান চিত্র ও পরিশোধ পরিস্থিতি তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।
ঋণ পরিশোধের প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, সরকারের পক্ষে এ কার্যক্রম পরিচালনা করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। প্রতি অর্থবছরের জন্য ঋণের আসল ও সুদ পরিশোধের সম্ভাব্য ব্যয়ের একটি হিসাব তৈরি করা হয় এবং সেই অনুযায়ী জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়।
নির্ধারিত সময়সূচি অনুসরণ করে বাজেট বরাদ্দ থেকেই নিয়মিতভাবে বৈদেশিক ঋণ পরিশোধ করা হচ্ছে বলেও জানান তিনি।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে দেশের বৈদেশিক ঋণের বর্তমান চিত্র ও পরিশোধ পরিস্থিতি তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।
ঋণ পরিশোধের প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, সরকারের পক্ষে এ কার্যক্রম পরিচালনা করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। প্রতি অর্থবছরের জন্য ঋণের আসল ও সুদ পরিশোধের সম্ভাব্য ব্যয়ের একটি হিসাব তৈরি করা হয় এবং সেই অনুযায়ী জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়।
নির্ধারিত সময়সূচি অনুসরণ করে বাজেট বরাদ্দ থেকেই নিয়মিতভাবে বৈদেশিক ঋণ পরিশোধ করা হচ্ছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন