ইরান যুদ্ধের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। এতে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হতে পারে—এমন আশঙ্কায় তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) লেনদেন শেষে ডিসেম্বর সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৭ ডলার ৬৪ সেন্টে দাঁড়িয়েছে। আগের দিনের তুলনায় এ দাম ২ দশমিক ৪ শতাংশ বেশি। দিনের লেনদেনে একপর্যায়ে ব্রেন্টের দাম ১১৮ ডলারেও পৌঁছায়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে প্রায় ২ দশমিক ১ শতাংশ। দিন শেষে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ১০৪ ডলার ১২ সেন্টে।
চলতি অক্টোবর মাসে ব্রেন্টের দাম বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১৫ দশমিক ২ শতাংশ।
এদিকে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার ঘিরে একাধিক ঘটনার খবর সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, এক দিনের মধ্যে সুপারট্যাংকার সংশ্লিষ্ট চারটি ঘটনা ঘটেছে। তাদের দাবি, ইরানি কর্তৃপক্ষের নিষিদ্ধ ঘোষিত পথে চলাচলের সময় দুটি ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। ফলে এ পথে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে।
সূত্র: আল জাজিরা
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন