হিলির জালালপুর এলাকায় বিকাশের এক মাঠকর্মীর ওপর হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন নাজমুল হোসেন (২৭) নামের এক বিকাশ ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও)। এ সময় তার কাছে থাকা প্রায় দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাকিমপুর উপজেলার জালালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাজমুল দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর গ্রামের বাসিন্দা এবং বিরামপুরভিত্তিক ‘আরাফাত ট্রেডিং’-এর অধীনে বিকাশের মাঠপর্যায়ের দায়িত্বে কর্মরত।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের দাবি, প্রতিদিনের মতো বিভিন্ন এলাকায় লেনদেনের টাকা সংগ্রহ শেষে নাজমুল ফিরছিলেন। পথে জালালপুর ব্রিজ এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। অভিযোগ রয়েছে, তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
চিৎকার শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত নাজমুলকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরে গুরুতর আঘাত রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন