মুন টাইমস নিউজ

অপরাধ

সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বালু উত্তোলন

ডোমারে যৌথ অভিযানে ৪ জনের কারাদণ্ড

ডোমারে যৌথ অভিযানে ৪ জনের কারাদণ্ড

নীলফামারীর ডোমার উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোঁসাইগঞ্জের পাবনাপাড়া ও চিলাহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন। পুলিশ, র‍্যাব, বিজিবি ও বন বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলনের সময় দুইটি ট্রাক্টর ও একটি ট্রাক্টরের বডিসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বিওপি বাজার এলাকার কাচু বাউয়ের ছেলে বাচ্চা বাউ, গোঁসাইগঞ্জ পাবনাপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম এবং চিলাহাটি মুন্সিপাড়া এলাকার আব্দুল হকের ছেলে মনজুরুল ইসলাম; এদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একই এলাকার সমর উদ্দিনের ছেলে হেলালকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে জব্দ করা দুটি ট্রাক্টর ও একটি ট্রাক্টরের বডি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র, র‍্যাব-১৩ নীলফামারী ও ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন। পাশাপাশি ডোমার উপজেলা প্রশাসন ও গোঁসাইগঞ্জ বন বিভাগের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।

কারাদণ্ড অভিযান

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ডোমারে যৌথ অভিযানে ৪ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোঁসাইগঞ্জের পাবনাপাড়া ও চিলাহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন। পুলিশ, র‍্যাব, বিজিবি ও বন বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলনের সময় দুইটি ট্রাক্টর ও একটি ট্রাক্টরের বডিসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বিওপি বাজার এলাকার কাচু বাউয়ের ছেলে বাচ্চা বাউ, গোঁসাইগঞ্জ পাবনাপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম এবং চিলাহাটি মুন্সিপাড়া এলাকার আব্দুল হকের ছেলে মনজুরুল ইসলাম; এদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একই এলাকার সমর উদ্দিনের ছেলে হেলালকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে জব্দ করা দুটি ট্রাক্টর ও একটি ট্রাক্টরের বডি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র, র‍্যাব-১৩ নীলফামারী ও ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন। পাশাপাশি ডোমার উপজেলা প্রশাসন ও গোঁসাইগঞ্জ বন বিভাগের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ