মুন টাইমস নিউজ

অপরাধ

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ আসামি গ্রেফতার

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদক কারবারিসহ মোট ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিনভর পরিচালিত অভিযানে বন্দর থানা এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সদর মডেল থানায় ৯ জন, ফতুল্লা মডেল থানায় ১৭ জন, বন্দর থানায় ১২ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১১ জন, সোনারগাঁও থানায় ৯ জন, আড়াইহাজার থানায় ৬ জন এবং রূপগঞ্জ থানায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে অধিকাংশই মাদকসেবী। এছাড়া মাদক কারবারিদেরও গ্রেফতার করা হয়েছে। বন্দর থানায় মাদকসেবী ও কারবারিসহ ১২ জনকে গ্রেফতারের পাশাপাশি গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী মঙ্গলবার রাতে বিশেষ অভিযানের বিষয়টি এবং ৭১ জন আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদক কারবারিসহ মোট ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিনভর পরিচালিত অভিযানে বন্দর থানা এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সদর মডেল থানায় ৯ জন, ফতুল্লা মডেল থানায় ১৭ জন, বন্দর থানায় ১২ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১১ জন, সোনারগাঁও থানায় ৯ জন, আড়াইহাজার থানায় ৬ জন এবং রূপগঞ্জ থানায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে অধিকাংশই মাদকসেবী। এছাড়া মাদক কারবারিদেরও গ্রেফতার করা হয়েছে। বন্দর থানায় মাদকসেবী ও কারবারিসহ ১২ জনকে গ্রেফতারের পাশাপাশি গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী মঙ্গলবার রাতে বিশেষ অভিযানের বিষয়টি এবং ৭১ জন আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ