আশুলিয়ায় জামগড়া ভূঁইয়াপাড়া এলাকা অভিযান চালিয়ে মারুফ ভূঁইয়াসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানাধীন জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান।
এর আগে বুধবার রাত পৌণে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া ভূঁইয়াপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- আশুলিয়ার জামগড়া ভূইয়াপাড়া এলাকা মোরশেদ ভূঁইয়ার ছেলে মারুফ ভূঁইয়া (২৭) ও একই এলাকার মোঃ শফিক মিয়ার ছেলে মোহাম্মদ রাকিব হোসেন (২২)।
থানা পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আশুলিয়ার জামগড়া ভূইয়াপাড়া এলাকায় অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে মারুফ ভূঁইয়া ও রাকিব হোসেন নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃত আসামীদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, মারুফ ভূঁইয়ার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক, মারামারি ও চাঁদাবাজিসহ অন্তত ৭টি মামলা রয়েছে।
এবিষয়ে আশুলিয়া থানাধীন জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন