মুন টাইমস নিউজ

রাজধানী

ঝালকাঠি জেলা আ. লীগের সাবেক সহসভাপতি সেলিম গ্রেপ্তার

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
ঝালকাঠি জেলা আ. লীগের সাবেক সহসভাপতি সেলিম গ্রেপ্তার

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার (১ নভেম্বর) ঢাকার বাংলামোটর এলাকার একটি অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

সৈয়দ রাজ্জাক আলী সেলিম ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানায় দায়ের করা জুলাই আন্দোলনকেন্দ্রিক ওই হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৮৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় সেলিমের নাম ২২৩ নম্বরে রয়েছে।

মামলার অভিযোগ ও তার বিরুদ্ধে আনা সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


ঝালকাঠি জেলা আ. লীগের সাবেক সহসভাপতি সেলিম গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার (১ নভেম্বর) ঢাকার বাংলামোটর এলাকার একটি অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

সৈয়দ রাজ্জাক আলী সেলিম ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানায় দায়ের করা জুলাই আন্দোলনকেন্দ্রিক ওই হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৮৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় সেলিমের নাম ২২৩ নম্বরে রয়েছে।

মামলার অভিযোগ ও তার বিরুদ্ধে আনা সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ