মুন টাইমস নিউজ

রাজধানী

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, আটকে দিয়ে ২ মামলা দিলেন সার্জেন্ট

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, আটকে দিয়ে ২ মামলা দিলেন সার্জেন্ট

ট্রাফিক আইন লঙ্ঘন করে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর গাড়ি আটকে দিলেন সার্জেন্ট। পরে এ ঘটনায় দুই মামলায় মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটেছে।

পরে সচিবালয়ের সামনে গাড়িটি আটকে মামলা দেওয়া হয়। মামলাটি দিয়েছেন ট্রাফিক সার্জেন্ট সিফাত মাহমুদ।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউজ সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। গাড়ির নং ঢাকা মেট্রো –ঘ- ১৮-২১২৫।’

তিনি আরো বলেন, ‘চালককে বলা হয় এভাবে উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিট পুলিশের আইনের সম্পূর্ণ লঙ্ঘন। দুটি মামলা হয়েছে এবং তিন হাজার, তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গাড়িটির বিরুদ্ধে মাধ্যমে মামলা দেওয়া হয়েছে জানিয়েছে তিনি বলেন, ‘রেঞ্জ রোভার’ এই গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 

তিনি আরও বলেন, ‘মন্ত্রীর গাড়িতে মামলা দেওয়া যায়, এটা আমিও বিশ্বাস করতে পারছিলাম না। এটা একটা বিরল ঘটনা।’

সার্জেন্ট জানান, মন্ত্রীর গাড়ি যখন উল্টো পথে যাচ্ছিল সেই সময়ে প্রধানমন্ত্রীর বহর পাশের সড়ক দিয়ে সচিবালয় অভিমুখে অতিক্রম করছিল।

সার্জেন্ট সিফাত বলেন, ‘মামলা গাড়ির নিবন্ধন নম্বরের বিপরীতে হলেও আইন লঙ্ঘনের দায় চালকের। এ কারণে জরিমানার অর্থ চালককেই পরিশোধ করতে বলা হয়েছে।’

খোঁজ নিয়ে জানা যায়, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর গাড়ি ছিলো। ওই সময়ে মন্ত্রী গাড়িতে ছিলেন।

অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উল্টো পথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে আসলেও মামলার ঘটনা এই প্রথম। মন্ত্রী কিংবা সচিবের গাড়ি উল্টোপথে যাওয়ার এই ঘটনার পরিণতি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি বার্তা হিসেবে চিহ্নিত থাকবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, আটকে দিয়ে ২ মামলা দিলেন সার্জেন্ট

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ট্রাফিক আইন লঙ্ঘন করে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর গাড়ি আটকে দিলেন সার্জেন্ট। পরে এ ঘটনায় দুই মামলায় মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটেছে।

পরে সচিবালয়ের সামনে গাড়িটি আটকে মামলা দেওয়া হয়। মামলাটি দিয়েছেন ট্রাফিক সার্জেন্ট সিফাত মাহমুদ।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউজ সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। গাড়ির নং ঢাকা মেট্রো –ঘ- ১৮-২১২৫।’

তিনি আরো বলেন, ‘চালককে বলা হয় এভাবে উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিট পুলিশের আইনের সম্পূর্ণ লঙ্ঘন। দুটি মামলা হয়েছে এবং তিন হাজার, তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গাড়িটির বিরুদ্ধে মাধ্যমে মামলা দেওয়া হয়েছে জানিয়েছে তিনি বলেন, ‘রেঞ্জ রোভার’ এই গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 

তিনি আরও বলেন, ‘মন্ত্রীর গাড়িতে মামলা দেওয়া যায়, এটা আমিও বিশ্বাস করতে পারছিলাম না। এটা একটা বিরল ঘটনা।’

সার্জেন্ট জানান, মন্ত্রীর গাড়ি যখন উল্টো পথে যাচ্ছিল সেই সময়ে প্রধানমন্ত্রীর বহর পাশের সড়ক দিয়ে সচিবালয় অভিমুখে অতিক্রম করছিল।

সার্জেন্ট সিফাত বলেন, ‘মামলা গাড়ির নিবন্ধন নম্বরের বিপরীতে হলেও আইন লঙ্ঘনের দায় চালকের। এ কারণে জরিমানার অর্থ চালককেই পরিশোধ করতে বলা হয়েছে।’

খোঁজ নিয়ে জানা যায়, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর গাড়ি ছিলো। ওই সময়ে মন্ত্রী গাড়িতে ছিলেন।

অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উল্টো পথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে আসলেও মামলার ঘটনা এই প্রথম। মন্ত্রী কিংবা সচিবের গাড়ি উল্টোপথে যাওয়ার এই ঘটনার পরিণতি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি বার্তা হিসেবে চিহ্নিত থাকবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ