বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আবারও চতুর্থ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তাৎক্ষণিক বায়ুমান সূচকে এসব তথ্য দেখা যায়। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭০ স্কোর নিয়ে এ অবস্থানে রয়েছে রাজধানী।
একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক বা একিউআই স্কোর ৩২২, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের বায়ুদূষণ নির্দেশ করে।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান সূচক ২৭৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। অন্যদিকে ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা। শহরটির বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুর মান নির্ধারণে একিউআই স্কোর ব্যবহার করা হয়। এ সূচকের মাধ্যমে কোনো এলাকার বাতাসে দূষণের মাত্রা এবং জনস্বাস্থ্যের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যায়।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ুর মান অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন