ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে শুরু করলেও সাগরে নতুন করে লঘুচাপের সৃষ্টি হয়েছে। দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় তৈরি হওয়া এই লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি এবং মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ক্রমে শক্তি হারায়। পরবর্তী সময়ে এটি স্থল গভীর নিম্নচাপ এবং পরে স্থল নিম্নচাপে রূপ নেয়। বর্তমানে এর অবশিষ্টাংশ ভারতের ছত্তিশগড় ও আশপাশের এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগরে নতুন লঘুচাপের সৃষ্টি হওয়ায় আগামী কয়েক দিন দেশের আবহাওয়ায় পরিবর্তনশীল পরিস্থিতি থাকতে পারে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস রয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আশঙ্কা নেই।
পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ রোববার (১ নভেম্বর) সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় আকাশে মেঘ থাকলেও অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বাকি অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার (৩ নভেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন