মুন টাইমস নিউজ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

হাইব্রিড প্রযুক্তির নতুন অধ্যায়

ঢাকা মোটর শো-তে টয়োটা

মুন টাইমস ডেস্ক
মুন টাইমস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | ফটো কার্ড
ঢাকা মোটর শো-তে টয়োটা
সংগৃহীত

দেশের অটোমোবাইল খাতে বিশ্বমানের প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি নিয়ে টয়োটা বাংলাদেশ লিমিটেড অংশগ্রহণ করছে বহুল প্রতীক্ষিত ঢাকা মোটর শো -এর ১৯তম আসরে।

আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হলে টয়োটার প্যাভিলিয়ন দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

এবারের মোটর শো-তে টয়োটা বিশেষভাবে তুলে ধরছে তাদের অত্যাধুনিক হাইব্রিড প্রযুক্তি এবং শক্তিশালী এসইউভি, সেডান ও কমার্শিয়াল লাইনআপ, যা পারফরম্যান্স, ফুয়েল এফিশিয়েন্সি এবং ড্রাইভিং কমফোর্টের এক অনন্য সমন্বয়। এই প্রদর্শনীতে থাকছে টয়োটার করোলা ক্রস, র‌্যাভ ৪, ইয়ারিস ক্রস, ভেলোজ, রাশ ও ইয়ারিস সেডান মডেলের গাড়ি।

এই প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে টয়োটা বাংলাদেশের বাজারে তাদের হাইব্রিড প্রযুক্তির অগ্রগতি এবং এসইউভি সেগমেন্টে বৈচিত্র্যপূর্ণ সমাহার আরও জোরালোভাবে উপস্থাপন করছে। টয়োটার হাইব্রিড গাড়িগুলো উন্নত জ্বালানি সাশ্রয়, কম নির্গমন এবং স্মার্ট ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করে, যা বর্তমান সময়ের টেকসই গতিশীলতার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মোটর শো চলাকালীন দর্শনার্থীরা টয়োটার সর্বাধুনিক মডেলগুলো পরিদর্শনের পাশাপাশি ব্র্যান্ডের বিশেষজ্ঞ প্রতিনিধিদের কাছ থেকে হাইব্রিড প্রযুক্তি, এসইউভি পারফরম্যান্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

মোটর শো

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ঢাকা মোটর শো-তে টয়োটা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ