মুন টাইমস নিউজ

স্বাস্থ্য ও চিকিৎসা

আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতের চেহারা বদলানোর লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ | ফটো কার্ড
আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতের চেহারা বদলানোর লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতের চেহারা বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বৃদ্ধি, ক্যানসার চিকিৎসার সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনীয় জনবল নিয়োগসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে আয়োজিত ‘মেডিকেল ফিজিক্স কার্যক্রমের উদ্বোধন’ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা এখন থেকে প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি।’ এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে পরিবারকল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগের কমিউনিটি ক্লিনিককে আমরা হেলথ ওয়েলবিং সেন্টারে রূপান্তরিত করব।’ প্রাথমিক পর্যায়ে নারী-পুরুষের রোগের ইতিহাস, জন্ম, ওজন, উচ্চ রক্তচাপসহ প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য নথিভুক্ত করে কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‌‘আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্যসেবা খাতের চেহারা পরিবর্তন হবে, ইনশা আল্লাহ।’

ক্যানসার চিকিৎসায় ১৭টি যন্ত্র আনার উদ্যোগ

দেশে ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়াতে ১৭টি লিনিয়ার অ্যাকসিলারেটর বা রেডিওথেরাপি যন্ত্র আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এসব যন্ত্র স্থাপনের জন্য প্রয়োজনীয় বিশেষ কক্ষ নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। আগামী অর্থবছরে আরও কক্ষ নির্মাণ করা হবে।

তিনি বলেন, আট বিভাগে রেডিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি জেলা পর্যায়েও এ সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

রেডিওথেরাপি যন্ত্র পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ কাজে মেডিকেল ফিজিসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, রেডিওথেরাপিতে বিকিরণের মাত্রা নির্ধারণে তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। মাত্রা নির্ধারণে ভুল হলে রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে পারে এবং চিকিৎসকের পেশাগত বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

মেডিকেল ফিজিসিস্ট নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় জনবলের সংখ্যা নির্ধারণ করে দ্রুত চিঠি প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট চিকিৎসককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। চিঠিটি প্রশাসনের কাছে পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি আনার পরিকল্পনা রয়েছে।

প্রশিক্ষণ ও রোবোটিক অস্ত্রোপচারে গুরুত্ব

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রেডিওথেরাপি যন্ত্রের সংখ্যা বাড়ালেই হবে না, সেগুলো পরিচালনার জন্য দক্ষ জনবলও নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে প্রযুক্তিবিদ ও কারিগরি কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ক্যানসার চিকিৎসার বিভিন্ন ইউনিটে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে নার্সদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ ছাড়া প্রথমবারের মতো দেশে পাঁচটি রোবোটিক অস্ত্রোপচারের যন্ত্র আনা হবে বলেও জানান তিনি।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স কার্যক্রমের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসাসেবায় এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ মেডিকেল ফিজিসিস্ট তৈরিতে বিশ্ববিদ্যালয়টির উদ্যোগে সরকার সহযোগিতা করবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন নিয়ে নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতের চেহারা বদলানোর লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ