সাভার: সাভারে বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় তাদের হেফাজত থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) রাতে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাভারের আমিনবাজার এলাকার বেগুনবাড়ির মো. সোহেল ওরফে বুস সোহেল (৪০), খুলনার পাইকগাছা এলাকার মো. শাহিন গাজী (৩০), জামালপুরের ইসলামপুরের মো. সুমন মিয়া (৩৩) এবং শেরপুরের শ্রীবরদী এলাকার সিদ্দিক (৩৬)। তাঁরা সবাই সাভারের বিভিন্ন এলাকায় বসবাস করতেন বলে ডিবি পুলিশ জানিয়েছে।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে. সাভার মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সোহেল ওরফে বুস সোহেলের বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার শাহিন গাজীর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানার মামলা নং-৮১, তারিখ ২৩ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে সাত দিনের রিমান্ড আবেদনসহ তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন