ঢাকা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে জ্বালানিবাহী গাড়িবহরটি প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পুরো পথে সেনাবাহিনী, পুলিশ, এসআরবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
জ্বালানি পরিবহনের সময় ঢাকা থেকে পাবনা পর্যন্ত বিভিন্ন সড়কে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলাগুলোতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
এর আগে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে রাশিয়ার একটি বিশেষ বিমান সোমবার সকাল ৮টা ১৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে ১২টি টিপিএসে করে জ্বালানি পরিবহন করা হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের উদ্দেশ্যে রাশিয়া থেকে এই জ্বালানি আনা হয়েছে। এর আগেও কয়েক দফায় প্রকল্পটির জন্য পারমাণবিক জ্বালানি আমদানি করা হয়েছে। চলতি বছরের মধ্যেই আরও কয়েকটি চালান দেশে আসার কথা রয়েছে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন