মুন টাইমস নিউজ

সারাদেশ

বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

বায়ুদূষণের দিক থেকে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে আবারও শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। আর ১৬৫ একিউআই স্কোর নিয়ে ঢাকা রয়েছে তালিকার পঞ্চম অবস্থানে।

সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান নির্ধারণী সংস্থা একিউআই’র সূচক অনুযায়ী আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ৪৪৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে লাহোর।

শীর্ষ ১০ দূষিত শহরের তালিকা

১. লাহোর, পাকিস্তান: একিউআই ৪৪৪ (ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক) ২. দিল্লি, ভারত: একিউআই ২০২ (খুবই অস্বাস্থ্যকর) ৩. কলকাতা, ভারত: একিউআই ১৯২ (অস্বাস্থ্যকর) ৪. দুবাই, সংযুক্ত আরব আমিরাত: একিউআই ১৭৩ (অস্বাস্থ্যকর) ৫. ঢাকা, বাংলাদেশ: একিউআই ১৬৫ (অস্বাস্থ্যকর) ৬. কম্পালা, উগান্ডা: একিউআই ১৬৩ (অস্বাস্থ্যকর) ৭. উলানবাটার, মঙ্গোলিয়া: একিউআই ১৫৭ (অস্বাস্থ্যকর) ৮. কায়রো, মিশর: একিউআই ১৫৬ (অস্বাস্থ্যকর) ৯. হাংজু, চীন: একিউআই ১৩৮ (সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর) ১০. জাকার্তা, ইন্দোনেশিয়া: একিউআই ১২৯ (সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর)।

একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ বা তার বেশি হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

বায়ুদূষণের দিক থেকে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে আবারও শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। আর ১৬৫ একিউআই স্কোর নিয়ে ঢাকা রয়েছে তালিকার পঞ্চম অবস্থানে।

সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান নির্ধারণী সংস্থা একিউআই’র সূচক অনুযায়ী আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ৪৪৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে লাহোর।

শীর্ষ ১০ দূষিত শহরের তালিকা

১. লাহোর, পাকিস্তান: একিউআই ৪৪৪ (ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক) ২. দিল্লি, ভারত: একিউআই ২০২ (খুবই অস্বাস্থ্যকর) ৩. কলকাতা, ভারত: একিউআই ১৯২ (অস্বাস্থ্যকর) ৪. দুবাই, সংযুক্ত আরব আমিরাত: একিউআই ১৭৩ (অস্বাস্থ্যকর) ৫. ঢাকা, বাংলাদেশ: একিউআই ১৬৫ (অস্বাস্থ্যকর) ৬. কম্পালা, উগান্ডা: একিউআই ১৬৩ (অস্বাস্থ্যকর) ৭. উলানবাটার, মঙ্গোলিয়া: একিউআই ১৫৭ (অস্বাস্থ্যকর) ৮. কায়রো, মিশর: একিউআই ১৫৬ (অস্বাস্থ্যকর) ৯. হাংজু, চীন: একিউআই ১৩৮ (সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর) ১০. জাকার্তা, ইন্দোনেশিয়া: একিউআই ১২৯ (সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর)।

একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ বা তার বেশি হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ